ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

কুড়িগ্রামকে মাদকমুক্ত ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সভা অনুষ্ঠিত

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম
  • আপডেট সময় : ০৩:৩৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫ ২৮১ বার পড়া হয়েছে

কুড়িগ্রামকে মাদকমুক্ত ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ জুলাই) সকাল ১০ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় জেলা প্রশাসক মোছাঃ নুসরাত সুলতানা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম বিজিবির পরিচালক লে. কর্নেল মাহবুবুল হক, সেনাবাহিনীর কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার মেজর আহাদ, অতিরিক্ত জেলা প্রশাসক কুদরত-ই খোদা, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জামায়াতের জেলা সেক্রেটারি নিজাম উদ্দিন, পুলিশের এএসপি মাসুদ রানা, মাদক প্রতিরোধ কমিটির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, সাংবাদিক আনোয়ার হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ প্রমূখ।

এসময় আলোচকবৃন্দ কুড়িগ্রামকে মাদকমুক্ত করতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যদের একযোগে কাজ করার আহ্বান জানান। এবং এব্যাপারে জেলা প্রশাসনের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তারা।

কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, ভারতের ৩টি অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়ের সাথে কুড়িগ্রামের সীমান্ত এলাকা সংযুক্ত। এখানে সীমান্ত এলাকা প্রায় ২৭৮ দশমিক ২৮ কিলোমিটার। সীমান্তে নদ-নদীর সংখ্যাও কম নয়। কাজেই এই এলাকা মাদকমুক্ত করাই একটি বড় ধরনের চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আমরা সকলের সহযোগিতা চাই।

তিনি আরও বলেন, জেলায় মাদক প্রতিরোধে জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদা তৎপর রয়েছে। এছাড়াও মাদক প্রতিরোধে জেলার সর্বত্র অভিযান ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সভা সমাবেশ অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুড়িগ্রামকে মাদকমুক্ত ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৩৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫