জুলাই আগষ্টের সকল শহীদদের উদ্দেশ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:৩৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫ ২৫৩ বার পড়া হয়েছে
জুলাই – আগষ্টের সকল শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দোয়া,মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার প্রসাদপুর তিন মাথা সংলগ্ন প্রাথমিক শিক্ষক সমিতি হলরুমে এসব কর্মসূচি পালন করা হয়। মান্দা উপজেলা ছাত্রদল, মান্দা মমিন শাহানা সরকারি কলেজ,উত্তরা ডিগ্রী কলেজ ও নওগাঁ টেক্সটাইল ইনস্টিটিউট ছাত্রদলের যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করেন।
এসময় মান্দা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পলাশ কুমারের সঞ্চালনায় ও আহবায়ক শহীদুজ্জামান সালেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম,মান্দা মমিন শাহানা সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক খায়রুল ইসলাম রাজু,উত্তরা ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি জয়নাল আবেদীন,সাধারণ সম্পাদক রাজু রায়হান,সাংগঠনিক সম্পাদক মানিক হোসেন ও নওগাঁ টেক্সটাইল ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি ফয়সাল হোসেন বুলবুল এবং ছাত্রদল নেতা অর্ণব প্রমূখ।










