ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র নির্মাণে বিএনপির জনসংযোগ ও লিফলেট বিতরণ 

নূর-ই-আলম সিদ্দিক,নাগেশ্বরী (কুড়িগ্রাম)
  • আপডেট সময় : ০৯:৪১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫ ২৭৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়ভিত্তিক রাষ্ট্র নির্মাণ ও রাষ্ট্র কাঠামো সংস্কারে বিএনপি ঘোষিত ৩১ দফা রূপরেখাকে নিয়ে জনসংযোগ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১ আগষ্ট) বিকেলে ভূরুঙ্গামারীর আন্ধারীঝাড় ইউনিয়ন এ জনসংযোগ অনুষ্ঠিত হয়। জনসংযোগে স্বতঃস্ফূর্তভাবে তরুনদের সরব উপস্থিতি ও তৃনমুল পর্যায়ের স্থানীয়দের অংশগ্রহনে রাজনৈতিক জাগরণ সৃষ্টি হয়েছে।  জনসংযোগে রাষ্ট্র মেরামতে বিএনপি ঘোষিত ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণের মাধ্যমে ৩১ দফার মূল দর্শন তুলে ধরেন স্থানীয় নেতাকর্মী।

 নেতাকর্মীরা বলেন- এগুলো নিছক কোনো দফা কিংবা রাজনৈতিক ইশতেহার নয় – এগুলো একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র বিনির্মানে ভবিষ্যতের পথনির্দেশনা। জনসংযোগ ঘিরে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা অভিমত, এ ধরনের তৃণমূলমুখী কর্মসূচি শুধু রাজনৈতিক সচেতনতা নয়, বরং ভবিষ্যৎ মেরুকরণেও বড় ভূমিকা রাখছে। তরুণদের সরব উপস্থিতি ও অংশগ্রহণ রাজনীতিকে নিয়ে যাচ্ছে নতুন মাত্রায়। ভুরুঙ্গামারীতে বিএনপির ৩১ দফা প্রচারণা যেন তৃণমূল রাজনীতিতে নতুন এক জোয়ারের সূচনা করেছে।

তরুণদের মধ্যে আশার সঞ্চার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রমাণ করছে- বাংলাদেশের মানুষ এখন প্রত্যাশার রাজনীতিতে ফিরতে চায়। জনসংযোগে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির সদস্য মো. আজিজুল হক, ভুরুঙ্গামারী উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্ত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজিমুল হক সরকার রাজু, শাহাদৎ হোসেন সোহাগ,আন্ধারিঝাড় ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ সরকার, সাধারণ সম্পাদক সামিউল আলম খোকা, ইউনিয়ন যুবদলের সভাপতি শাহাদাৎ হোসেন মন্ডল ও সাধারণ সম্পাদক শাহজাহান প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র নির্মাণে বিএনপির জনসংযোগ ও লিফলেট বিতরণ 

আপডেট সময় : ০৯:৪১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫