ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

ঈশ্বরদীতে গৃহবধূর মরদেহ উদ্ধার,  স্বামী গ্রেফতার

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৪০:৫২ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ ২৪৭ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদীতে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের জের ধরে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন ।

শনিবার (৩০ আগস্ট) দিবাগত রাত তিনটার দিকে পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল মাস্টার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ শারমিন আক্তার লিমা (২৬) ওই এলাকার আশিকুর রহমান শাওনের স্ত্রী। এ ঘটনায় নিহতের স্বামী শাওনকে আটক গ্রেফতার করেছে পুলিশ।

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাকিউল আযম জানান, নিহতের শ্বশুরবাড়ির লোকজনের ভাষ্য অনুযায়ী ওই গৃহবধূ সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ৮ বছর আগে শাওনের সাথে লিমার বিয়ে হয়েছিল। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই কারণেই ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন।
তার বাবার বাড়ির লোকজন আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন। আমরা ঘটনাটি তদন্ত করছি। মৃত্যুর প্রকৃত কারণ খোঁজার চেষ্টা করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈশ্বরদীতে গৃহবধূর মরদেহ উদ্ধার,  স্বামী গ্রেফতার

আপডেট সময় : ০৩:৪০:৫২ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫