ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

রাজশাহীতে প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ গ্রেফতার -৩

রাজশাহী প্রতিনিধি :
  • আপডেট সময় : ১১:১৩:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫ ২৫০ বার পড়া হয়েছে

রাজশাহীতে তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে বন্ধুদের নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩। রাজশাহীতে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বন্ধুদের নিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। এ ঘটনায় মামলার পর তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাদের তিনজনের বিরুদ্ধেই একই দিনে একই স্থানে ভুক্তভোগী ওই তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার তিনজন হলেন- রাজশাহী নগরের চন্দ্রিমা থানার উজিরপুর মহল্লার আরিয়ান শাফী ওরফে আরিফ (২৬), ভদ্রা জামালপুর এলাকার মো. শান্ত (২৫) ও বোয়ালিয়া থানার কাদিরগঞ্জ এলাকার পিয়াম (২৫)। শনিবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-৫ এর রাজশাহীর একটি দল। পরে রোববার দুপুরে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, ভুক্তভোগী ওই তরুণীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন আসামি আরিয়ান। গত ৩০ আগস্ট তারা নগরের ভদ্রা এলাকায় দেখা করেন।

এ সময় আরিয়ান শাফী তার বন্ধুর স্ত্রীর জন্মদিনের কেক কাটার কথা বলে আলুপট্টি মোড়ের একটি বাড়িতে নিয়ে যান। ঘরে ঢুকেই ওই তরুণী সেখানে শান্ত ও পিয়ামকে দেখতে পান। তাদের কথা জানতে চাইলে তখন আরিয়ান ঘরের দরজা লাগিয়ে দেন। পরে আরিয়ান ওই তরুণীকে ধর্ষণ করেন। আরিয়ানের পর তাকে ধর্ষণ করেন পিয়াম ও শান্ত। এর ভিডিও ধারণ করে রাখা হয়।

র‌্যাব আরও জানায়, তিনজন মিলে ওই তরুণীকে ধর্ষণের পর তাকে একটি অটো রিকশায় তুলে দেওয়া হয় এবং হুমকি দেওয়া হয় যে, এই ঘটনা কাউকে জানালে তাকে প্রাণে মেরে ফেলা হবে। পরবর্তীতে গত ৩ সেপ্টেম্বর আরিয়ান ওই তরুণীকে ম্যাসেঞ্জারের মাধ্যমে ধর্ষণের ভিডিও পাঠান এবং তার সঙ্গে আবার দেখা করার চাপ দেন। দেখা না করলে ভিডিও ফাঁস করার হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় ৪ সেপ্টেম্বর তরুণী বাদী হয়ে নগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন। র‌্যাব এ ঘটনার ছায়াতদন্ত করছিল। তিন আসামিকে গ্রেপ্তার করে বোয়ালিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহীতে প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ গ্রেফতার -৩

আপডেট সময় : ১১:১৩:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫