ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

ময়মনসিংহে পুলিশের দুর্ধর্ষ অভিযান, ইয়াবাসহ যুবক গ্রেফতার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:১৮:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ ২৪৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহ শহরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। বুধবার (১৬ অক্টোবর ২০২৫) দুপুর ৩টা ৩০ মিনিট থেকে ৪টা পর্যন্ত বলাশপুর পালপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ রেইডিং টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন এসআই মোঃ আল মাসুদ। তার সঙ্গে ছিলেন এএসআই মাইন উদ্দিন ও সঙ্গীয় পুলিশ সদস্যরা—সিপাই রাজু মিয়া, আশরাফুল, আলম পাপ্পু, সারোয়ার হোসেন নোমান এবং সালমান ফার্সি।

অভিযান চলাকালে পুলিশ সদস্যরা একটি ভাড়াকৃত গাড়িতে করে ঘটনাস্থলে পৌঁছে কাজল রানী সরকারের বাড়ির পূর্ব পাশের গলিপথে এক সন্দেহজনক যুবককে চিহ্নিত করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালানোর চেষ্টা করলে দ্রুত ঘেরাও করে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে পরিহিত ট্রাউজারের পকেট থেকে একটি নীল পলিথিনে মোড়ানো ব্যাগে ১০৫ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক যুবকের নাম মোঃ স্বপন মিয়া (২৭), পিতা মৃত নুর ইসলাম মাস্টার, মাতা কুলসুম বেগম, ঠিকানা—ভাটিকাশর, ময়মনসিংহ কোতোয়ালী। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ১০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৩১ হাজার ৫০০ টাকা।

পুলিশ জানায়, আটককৃত স্বপনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৯(১)(খ) ধারা অনুযায়ী মামলা দায়েরের প্রস্তুতি চলছে, যা আইনটির ৩৬(১) ধারার ১০(ক) অনুযায়ী বিচারযোগ্য অপরাধ।

অভিযান শেষে এসআই মোঃ আল মাসুদ বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি। আমরা জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। সমাজ থেকে মাদক নির্মূলে এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”

তিনি আরও জানান, পুলিশের এই অভিযান মাদকবিরোধী চলমান কার্যক্রমের একটি অংশ মাত্র। ময়মনসিংহ শহর ও আশপাশের এলাকায় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

পুলিশের পক্ষ থেকে স্থানীয় জনগণকে মাদক নির্মূলে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। তারা বলেন, “আপনার এলাকায় মাদক সংক্রান্ত কোনো তথ্য থাকলে নিকটস্থ থানায় জানান। সবাই মিলে এগিয়ে এলে মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব।”

স্থানীয় সচেতন মহল মনে করছে, পুলিশের এই সাহসী পদক্ষেপ সমাজে মাদকের বিরুদ্ধে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ময়মনসিংহে পুলিশের দুর্ধর্ষ অভিযান, ইয়াবাসহ যুবক গ্রেফতার

আপডেট সময় : ০৫:১৮:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫