ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন নির্বাচন স্থগিত

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৫৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ ২২১ বার পড়া হয়েছে

যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং খুলনা ৪৬২) এর নির্বাচন স্থগিত। একটি মামলা নির্বাচনে সংশয় সৃষ্টি করলেও আদালতের বিচারক প্রথমে নির্ধারিত দিনে নির্বাচন করার রায় প্রদান করেন সিনিয়র সদর সহকারী জজ আদালত বিচারক। মামলা নং ৪৪৬/২০২৫। পরে জেলা জজ ১ম আদালতের অতিরিক্ত জেলা জজ ও ভারপ্রাপ্ত জেলা জজ মোঃ সালেহুজ্জামান নির্বাচন স্থগিত আদেশ প্রদান করেন ২৩ অক্টবর বৃহস্পতিবার। মিস আপিল নং ৪৮/২০২৫।

মামলার বাদি শহিদুল ইসলাম ডিং। তার পিতা মোমিনুর রহমান। মামলার পরবর্তী তারিখ ১৯ নভেম্বর।

সংবিধানের একটি ধারার আলোকে সাধারণ সভা ও নির্বাচন কে অবৈধ দাবি করে মামলাটি করা হয়। যশোর সদর সহকারী জজ আদালতের বিচারক বুধবার এই রায় প্রদান করেন। সবুজ-রুস্তম পরিষদের প্রার্থী ইউনুচের নেতৃত্বে ১৭ জন বাদি হিসাবে মামলাটি করেন।

বাদি তার এজাহারে বলেছেন, ২০১৯ সালের ১১ নভেম্বর সাধারণ সভায় গঠনতন্ত্রের ১৮ ও ১৯ নম্বর ধারা সংশোধন করে নির্ধারণ করা হয় যে, কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ার ৪৫ দিন আগে নতুন নির্বাচনের সব কার্যক্রম সম্পন্ন করতে হবে। কিন্তু বর্তমান কমিটি সেই নিয়ম অমান্য করে মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও দায়িত্বে থেকে নির্বাচন প্রক্রিয়ায় গড়িমসি করে।

তারা আরও জানান, সর্বশেষ ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২২ সালের ২৯ জুলাই, এবং ওই বছরের ১০ আগস্ট শপথ গ্রহণ করেন বর্তমান কমিটির সদস্যরা। তাদের তিন বছরের মেয়াদ শেষ হয় ২০২৫ সালের ৯ আগস্ট। কিন্তু নির্ধারিত সময়ে নির্বাচন না দিয়ে তারা কার্যক্রম চালিয়ে যেতে থাকেন।

পরবর্তীতে সংগঠনের সদস্য ইউনুস আলী চলতি বছরের ৯ সেপ্টেম্বর খুলনা শ্রম অধিদপ্তরে অভিযোগ করেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে অধিদপ্তর নির্বাহী কমিটির কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দেয়, কিন্তু কমিটি কোনো জবাব না দিয়েই তাদের কার্যক্রম অব্যাহত রাখে।

পরে ২৩ আগস্ট মেয়াদোত্তীর্ণ নির্বাহী কমিটি সাধারণ সভার মাধ্যমে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করে এবং তফসিল ঘোষণা দেয়। কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী ২৫ অক্টোবর ভোটগ্রহণের কথা ছিল।

তবে ইউনুস আলী, রেজাউল ইসলামসহ সংগঠনের ১৭ জন সাধারণ সদস্য যশোর সদর সহকারী জজ আদালতে নির্বাচনী কার্যক্রম স্থগিতের আবেদন জানিয়ে মামলা করেন। প্রথমে আদালত আবেদনটি খারিজ করলেও বাদীপক্ষ আপিল করলে জেলা ও দায়রা জজ আদালত নির্বাচন কার্যক্রমের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।

তবে সাধারণ সদস্যরা বলেছেন, রেলগেট ও তেঁতুলতলার দুই ডিস ইন্টারনেট ব্যাবসায়ী সেলিম ওরফে হাজী সেলিম ও খায়রুল বাসার শাহীন তাদের আত্মীয় মোহাম্মদ আলি ও ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি হাসান ইমাম বাবলু কে নিয়ে এসব মামলা হামলা করে শ্রমিক ইউনিয়ন ভবন দখলে নিতে ব্যাপক অপ তৎপরতা চালাচ্ছে। এই মামলা তাদের ষড়যন্ত্রের অংশ। এরা ব্যাক্তিগত বহু অপরাধে জড়িত। এরা এখন সন্ত্রাসী ভাড়া করছে। তারা শ্রমিক অধিকার ক্ষুন্ন করতে উঠে পড়ে লেগেছে। রবিবার সাধারণ শ্রমিকগণ এ বিষয়ে বিজ্ঞ আদালতের স্মরণাপন্ন হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন নির্বাচন স্থগিত

আপডেট সময় : ০২:৫৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫