পাবনায় র্যাবের অভিযানে রিভলবারসহ গ্রেফতার-২
- আপডেট সময় : ১১:১২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে
পাবনায় র্যাবের অভিযানে একটি বিদেশী রিভলবার ও দুই আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১২, পাবনা।
বুধবার (২৮ জানুয়ারী) সন্ধ্যা ৭.৪০ ঘটিকায় র্যাব-১২ সিরাজগঞ্জের নির্দেশনায় র্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার লেঃ ওয়াহিদুজ্জামান, (এস) বিএন ও স্কোয়াড কমান্ডার এএসপি ডলি রানী সরকার এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল পাবনা জেলার সদর থানাধীন উত্তর রঘুনাথপুর এলাকায় অভিযান পরিচালনা করে এই অস্ত্রধারী আসামাীদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন, কুষ্টিয়া জেলার কুমারখালি থানার ঘোষপুর আটরশিপাড়ার বাসিন্দা মৃত আব্দুর রশিদের ছেলে জব্বার প্রামানিক (৪২) ও পাবনা জেলার পাবনা সদর থানার হাসানপুর গ্রামের বাসিন্দা হজরত মোল্লার ছেলে গুলজার হোসেন (৩৫) ।
গ্রেফতারকৃত আসামীদের নিকট হতে একটি আগ্নেয়াস্ত্র (বিদেশী রিভলভার) ০১ টি রিভলভার কভার, ০২টি মোবাইল ফোন ও ০৩টি সিমকার্ড উদ্ধার করতে সক্ষম হয় র্যাব-১২, পাবনা।
উদ্ধারকৃত রিভলভার ও গ্রেফরকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার লেঃ ওয়াহিদুজ্জামান।










