ঢাকা ১০:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবনায় হাঁটের ইজারা ও আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ নওগাঁর মান্দায় সড়ক উন্নয়ন কাজে বাধা’ কর্মকর্তাদের হস্তক্ষেপে সমাধান সরকারি জায়গা দখল করে মার্কেট নির্মাণ’ রাস্তাবিহীন মানবেতর জীবনযাপন ঈশ্বরদীতে মুলাডুলি প্রিমিয়ার লীগ সিজন-৩ এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত ঈশ্বরদীতে র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার- ১ ঈশ্বরদীতে অপপ্রচারের অভিযোগে বিএনপির সংবাদ সম্মেলন ঈশ্বরদীতে শতাধিক মৌচাষীর অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও স্বাধিকার আন্দোলনের আপসহীন কণ্ঠস্বর খোন্দকার দেলোয়ার: স্বাধীনতা পদকই হোক যোগ্য সম্মান” দ্বীনি শিক্ষার আলো ছড়াতে ঈশ্বরদীতে ‘তারবিয়াতুল উম্মাহ্ নূরানী মাদরাসা উদ্বোধন হাড় ভাঙার শব্দ শোনার অপেক্ষায় তৃণমূল; অলিদ বিন সিদ্দিকের সমালোচনার ইতি টানার ঘোষণা

লালপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধের কমিটি করলেন বিএনপির নেতা-বাবু

নাটোর প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৩০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

নাটোরের লালপুরে পদ্মা তীরবর্তী এলাকাকে নদী ভাঙনের হাত থেকে রক্ষা করতে অবৈধ মাটি ও ভরাট বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা। এরই অংশ হিসেবে উপজেলার নওপাড়া ও পানসিপাড়া ঘাট এলাকা সুরক্ষায় ১০ সদস্য বিশিষ্ট একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

‎মঙ্গলবার (১৭ মার্চ) উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের পানসিপাড়া গ্রামে নিজ বাসভবনে এই কমিটি গঠন করেন লালপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম হাজেরুদ্দিন সরকারের সন্তান এবং লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু নির্দেশে এই কমিটি গঠন করেন স্থানীয় বিএনপি নেতারা।

‎জানা গেছে, লালপুরের পদ্মা নদীর অন্যতম বড় ভরাট ঘাট হলো নওপাড়া ও পানসিপাড়ার নিম্নাঞ্চল। এখান থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের ফলে এলাকাটি তীব্র ভাঙন ঝুঁকিতে রয়েছে। এলাকাকে ভাঙন আতংক থেকে মুক্ত রাখতেই এই প্রাথমিক প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।

‎নবগঠিত এই কমিটিতে মোজাম্মেল হককে সভাপতি ও সাফাত আলীকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্যের বিশিষ্ট কমিটিতে সদস্য হিসেবে যারা রয়েছেন- রবি মন্ডল, শফিকুল ইসলাম, রবিউল খামারু, মোস্তফা, আসলাম আলী, নিজাম (ফতেপুর), পেন্টু, মোশাররফ, মজিদ (নওপাড়া) এবং সামসুল (ফতেপুর), মেহেদী, আনারুল ইসলাম, সুমন আলী, আনারুল ইসলাম, মোহাম্মদ আলী, মোস্তফা আলী । কমিটির সদস্যরা সবাই পানসিপাড়া, নওপাড়া ও ফতেপুর গ্রামের বাসিন্দা।

‎এ বিষয়ে বিএনপি নেতা হামিদুর রহমান বাবু বলেন, আমি সর্বদা ভালো কাজের সঙ্গে এবং অন্যায়ের বিরুদ্ধে। অন্যায়কারী যেই হোক, যত বড় নেতাই হোক না কেন, কাউকে আমি ছাড় দেব না। আমার সঙ্গে থেকে কেউ কোনো অপকর্ম করার সুযোগ পাবে না। আমার দুড়দুড়িয়া ইউনিয়নের পানসিপাড়াকে রক্ষা করার জন্য আমি জীবন দিতেও প্রস্তুত। তবু কাউকে এক ছটাক অবৈধ বালি ও মাটি উত্তোলন করতে দেব না এবং নিজেও করবো না।
‎তিনি বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল অবৈধ ভাবে বালি ভরাট ও উত্তোলনসহ যেকোনো অপকর্মের বিরুদ্ধে প্রশাসন এবং দলীয় নেতাকর্মীদের কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশনার আলোকেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লালপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধের কমিটি করলেন বিএনপির নেতা-বাবু

আপডেট সময় : ১২:৩০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬