ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ সহ গ্রেফতারকৃত সাংবাদিক রেজানুর জামিনে মূক্ত

এনামুল হক রাশেদীঃ
  • আপডেট সময় : ০৬:১৬:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ১১১ বার পড়া হয়েছে

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে ঘিরে অপপ্রচার ও মানহানিকর তথ্য ছড়ানোর ভিত্তিহীন অভিযোগে দায়ের করা মামলায় কারাগারে থাকা দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন–এর ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজানুর ইসলামের জামিন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২১ জুন) বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ (সদর আমলি আদালত) এর বিচারক মেহেদী হাসান এ জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া আদালতের পরিদর্শক শহিদুল ইসলাম।

রেজানুর ইসলামের আইনজীবী তানজীম আল মিসবাহ জানান, আদালতে জামিন আবেদন করা হলে দুপুরের দিকে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুল ওহাব আদালতকে জানান, ভুল বোঝাবুঝির কারণে মামলাটি হয়েছিল এবং দুই পক্ষের মধ্যে আপস-মীমাংসা হয়েছে। বাদীপক্ষও আসামির জামিনের পক্ষে মত দেয়।

বাদীপক্ষের আইনজীবী ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল ওহাব বলেন, প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে জড়িয়ে অপপ্রচার ও মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগে মামলা হলেও এ বিষয়ে প্রতিমন্ত্রী ব্যক্তিগতভাবে কিছুই জানতেন না এবং মামলার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা ছিল না। তিনি ইতোমধ্যে বিবৃতির মাধ্যমে স্পষ্ট করেছেন যে, তাঁর নাম ব্যবহার করে বা তাঁর পক্ষে দাবি করে কেউ যেন ব্যক্তিগত উদ্যোগে কোনো মামলা বা পদক্ষেপ গ্রহণ না করেন।

তিনি আরও জানান, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন–এর ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম গ্রেপ্তার হওয়ার ঘটনায় প্রতিমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন। তাঁর নির্দেশনায় উভয় পক্ষের আলোচনার মাধ্যমে বিরোধের শান্তিপূর্ণ সমাধান ও আপস-মীমাংসা হওয়ায় সাংবাদিকের জামিনের উদ্যোগ নেওয়া হয়।

এর আগে গত বৃহস্পতিবার রাতে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে রেজানুর ইসলামকে গ্রেপ্তার করে।

শুক্রবার বিকেলে তাঁকে আদালতে হাজির করা হলে প্রধান বিচারিক হাকিম আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা যায়, প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে জড়িয়ে মানহানিকর তথ্য প্রচার ও চাঁদা দাবির অভিযোগে সাইবার সুরক্ষা আইনে গত বুধবার রাতে বগুড়া সদর থানায় রেজানুর ইসলামসহ ছয় সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার বাদী ছিলেন স্থানীয় দৈনিক মহাস্থান পত্রিকার সম্পাদক ও বগুড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ তানভীর আলম।

মাননীয় প্রতিমন্ত্রীর সম্মান ইস্যুতে মন্ত্রীর অগোচরে আরেক সাংবাদিক অতি আবেগী হয়ে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর সম্পাদক সহ ৬ সাংবাদিকের বিরোদ্ধে মামলা করাটাকে মিডিয়াঙ্গনে কলঙ্কজনক দৃষ্ঠান্ত বলে অভিমত ব্যক্ত করেছেন সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

অগ্রযাত্রা প্রতিদিন-এর ভারপ্রাপ্ত সম্পাদককে গ্রেফতারে সারাদেশে যে তীব্র নিন্দা, প্রতিবাদ ও মন্ত্রী মহোদয়ের দুঃখ প্রকাশ ও উভয় পক্ষের স্বংলাপ ও মিমাংসাতেই বুঝা যায় যে, অগ্রযাত্রা প্রতিদিন-এর সম্পাদক সহ ৬ সাংবাদিকের বিরোদ্ধে দায়েরকৃত মামলাটি ভিত্তিহীন ও বাদীর ব্যক্তিস্বার্থমুলক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ সহ গ্রেফতারকৃত সাংবাদিক রেজানুর জামিনে মূক্ত

আপডেট সময় : ০৬:১৬:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬