ঢাকা ১১:১৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের ক্রীড়া যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর তীব্র গরমে ডুমুরিয়া পল্লী বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন মদনে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হরিণাকুন্ডুতে ৫০ জন অগ্রগামী খামারি নিয়ে লাভজন চাষে ব্রাক ফিশারিজ এন্টারপ্রাইজ প্রশিক্ষন হু হু করে বাড়ছে দুধকুমার নদের পানি বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার নিচে প্রবাহিত, বন্যা ও নদীভাঙনের শঙ্কা চুয়াডাঙ্গার দর্শনায় পৃথক অভিযানে বিস্ফোরক ও মাদক মামলার দুই আসামী গ্রেফতার জলঢাকা থানার ১২ নম্বর মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেপ্তার; আদালতে সোপর্দ কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার দুই মূল ঘাতক ১৪ মামলার আসামিসহ ৪ ডাকাত গ্রেফতার, অস্ত্র ও মাইক্রোবাস উদ্ধার

কুমিল্লায় সাংবাদিক শুভ্রর জিডি: সাইবার হামলা, নজরদারি ও প্রাণনাশের আশঙ্কার অভিযোগ

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ২১ বার পড়া হয়েছে

কুমিল্লায় সাংবাদিক ও মানবাধিকারকর্মী মওদুদ আবদুল্লাহ শুভ্র অজ্ঞাতনামা একটি চক্রের বিরুদ্ধে সাইবার হামলা, তথ্য চুরি, নজরদারি, ভয়ভীতি প্রদর্শন এবং ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের অভিযোগ এনে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি দাবি করেছেন, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রযুক্তিগত উপায়ে তার ব্যক্তিগত ও পেশাগত তথ্য নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে এবং তাকে নানা ধরনের হয়রানি ও ক্ষতির মুখে ফেলছে।

শুক্রবার (১৯ জুন) দায়ের করা জিডিতে সাংবাদিক শুভ্র উল্লেখ করেন, তার ব্যবহৃত দুটি জিমেইল অ্যাকাউন্ট ও একাধিক মোবাইল নম্বর দীর্ঘদিন ধরে ব্যক্তিগত, সাংবাদিকতা, মানবাধিকার এবং সামাজিক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়ে আসছে। এসব নম্বর বিভিন্ন যোগাযোগমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের সঙ্গে সংযুক্ত রয়েছে।

তার অভিযোগ, অজ্ঞাতনামা কিছু ব্যক্তি তার মোবাইল ডিভাইস ও অনলাইন অ্যাকাউন্টে অবৈধভাবে প্রবেশ করে তথ্য নিয়ন্ত্রণ, হ্যাকিং এবং ক্লোনিংয়ের মতো কর্মকাণ্ডে জড়িত।

জিডিতে তিনি আরও বলেন, অতীতে একাধিকবার তার মোবাইল ফোন হারিয়ে যায়। হারিয়ে যাওয়া ডিভাইসগুলোতে গুরুত্বপূর্ণ নথি, সংবাদ-সংক্রান্ত তথ্য, ভিডিও, ছবি ও ব্যক্তিগত দলিলপত্র সংরক্ষিত ছিল। তার আশঙ্কা, ওই তথ্য অপব্যবহার করে একটি চক্র তার বিরুদ্ধে অপপ্রচার, বিভ্রান্তি ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে।

সাংবাদিক শুভ্রের অভিযোগ, চক্রটি বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন পরিচয়ে যোগাযোগ করে তাকে ভয়ভীতি প্রদর্শন করছে। গত ১৮ জুন বিকেলে কুমিল্লা আদালত এলাকার পূর্ব গেইটসংলগ্ন একটি হোটেলের সামনে মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি নিজেদের বিশেষ প্রশাসনিক সংস্থার সদস্য পরিচয় দিয়ে তার বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন স্থানে সাইবার অপরাধের মামলা রয়েছে বলে দাবি করে। তারা দ্রুত যোগাযোগের জন্য চাপ সৃষ্টি করে এবং মোবাইল ফোনে কিছু আপত্তিকর ভিডিও ও বিভিন্ন সংবাদমাধ্যমের লোগো সংবলিত কনটেন্ট প্রদর্শন করে। এসব ঘটনার মাধ্যমে তাকে ফাঁদে ফেলার চেষ্টা করা হচ্ছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

ডায়েরিতে আরও উল্লেখ করা হয়, অতীতে তার বাসায় বিদ্যুৎ মিস্ত্রি পরিচয়ে প্রবেশের পর একটি ক্ষুদ্র স্পাই ক্যামেরা পাওয়া যায়, যা পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছিল। এছাড়া তার বাসার পেছনের সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে তিনি দাবি করেন। তার অভিযোগ, একটি চক্র পরিকল্পিতভাবে বাসায় অবৈধ কিছু রেখে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করে তাকে এবং তার পরিবারকে হয়রানির চেষ্টা করতে পারে।

এছাড়া তিনি অভিযোগ করেন, তাদের পরিচালিত অনলাইন সংবাদমাধ্যম ‘দৈনিক বাংলা নিউজ’-এর ওয়েবসাইট ডোমেইন এবং সংশ্লিষ্ট ইমেইল নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করা হয়েছে। এর ফলে সংবাদ প্রকাশনা ও পেশাগত কার্যক্রমে নানা ধরনের জটিলতা সৃষ্টি হচ্ছে।

জিডিতে সাংবাদিক শুভ্র বলেন, দীর্ঘদিন ধরে চলমান এসব ঘটনায় তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। একই সঙ্গে তার সাংবাদিকতা, মানবাধিকার কার্যক্রম এবং চলমান মামলাসংক্রান্ত বিষয়গুলোতেও নেতিবাচক প্রভাব পড়ছে। ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তদন্তের স্বার্থে বিষয়টি রেকর্ডভুক্ত রাখার উদ্দেশ্যে তিনি সাধারণ ডায়েরি করেছেন বলে উল্লেখ করেন।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্র।

তবে এ প্রতিবেদনে উল্লিখিত অভিযোগসমূহ জিডিতে উল্লেখিত অভিযোগের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। অভিযোগগুলোর সত্যতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও যাচাইয়ের বিষয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুমিল্লায় সাংবাদিক শুভ্রর জিডি: সাইবার হামলা, নজরদারি ও প্রাণনাশের আশঙ্কার অভিযোগ

আপডেট সময় : ০৭:৫৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬