ঢাকা ১০:২৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের ক্রীড়া যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর তীব্র গরমে ডুমুরিয়া পল্লী বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন মদনে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হরিণাকুন্ডুতে ৫০ জন অগ্রগামী খামারি নিয়ে লাভজন চাষে ব্রাক ফিশারিজ এন্টারপ্রাইজ প্রশিক্ষন হু হু করে বাড়ছে দুধকুমার নদের পানি বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার নিচে প্রবাহিত, বন্যা ও নদীভাঙনের শঙ্কা চুয়াডাঙ্গার দর্শনায় পৃথক অভিযানে বিস্ফোরক ও মাদক মামলার দুই আসামী গ্রেফতার জলঢাকা থানার ১২ নম্বর মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেপ্তার; আদালতে সোপর্দ কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার দুই মূল ঘাতক ১৪ মামলার আসামিসহ ৪ ডাকাত গ্রেফতার, অস্ত্র ও মাইক্রোবাস উদ্ধার

জলঢাকা থানার ১২ নম্বর মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেপ্তার; আদালতে সোপর্দ

সুমন মিয়া, জলঢাকা (নীলফামারী)
  • আপডেট সময় : ০৮:৫৯:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

নীলফামারীর জলঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার ওপর অতর্কিত হামলার ইন্ধনদাতা হিসেবে ডাউয়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম মুকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ তাকে যথাযথ পুলিশ এসকটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতা একটি বিক্ষোভ মিছিল নিয়ে জলঢাকা পেট্রোল পাম্প এলাকায় পৌঁছালে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। ওই হামলায় বহু আন্দোলনকারী ও সাধারণ শিক্ষার্থী গুরুতর আহত হন।

পরবর্তীতে এই ঘটনায় গত ১৪ অক্টোবর ২০২৪ তারিখে জলঢাকা থানায় একটি মামলা দায়ের করা হয় (মামলা নং-১২, তারিখ: ১৪/১০/২৪)।

পুলিশ জানায়, মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি ডাউয়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম মুকুল (পিতা: মৃত সুলায়মান, সাং: নেকবক্তব চেয়ারম্যান পাড়া, থানা: জলঢাকা, জেলা: নীলফামারী)। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার নিজ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ (২১ জুন, ২০২৬) গ্রেপ্তারকৃত আসামিকে কড়া পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জলঢাকা থানার ১২ নম্বর মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেপ্তার; আদালতে সোপর্দ

আপডেট সময় : ০৮:৫৯:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬