ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদ-এর ঘনিষ্ঠ সহযোগী ফটিকছড়ির মোবারক হোসেন ইমনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক নাশকতার মামলায় যুবলীগের দুই সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার বীরগঞ্জে পটল চাষে কৃষকের বাজিমাত গোপালগঞ্জের বর্ণি বাওড়ে অবৈধ ড্রেজারে মাটি কাটার দায়ে ৫ জনকে সাজা নেত্রকোণা জেলা পুলিশের তৎপরতায় মানবকণ্ঠের জেলা প্রতিনিধির হারানো মোবাইল উদ্ধার মদনে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু অপরাধের গ্রাফ বিগত যেকোন সময়ের চেয়ে নিম্নমুখী; আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী পাটগ্রামে চারটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত পালাতক আসামি গ্রেফতার

নাশকতার মামলায় যুবলীগের দুই সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

সাধন সাহা জয় ​ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:১০:২২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে যুবলীগের দুই সাংগঠনিক সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২২ জুন) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন পাহাড়পুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক অভি হক মানিক বাবু (পিতা: মরহুম মমিনুল হক, অলিপুর গ্রাম) এবং বুধন্তি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাফি হাসনাত রাব্বি (পিতা: অহিদ মিয়া, বীরপাশা গ্রাম)।

​পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা বিজয়নগর থানায় দায়ের করা একটি নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলার তদন্তে প্রাপ্ত আসামি। তাদের বিরুদ্ধে গত ২৭ আগস্ট ২০২৪ তারিখে দায়ের করা মামলা নং-১০-এর আওতায় দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩০৭, ৩২৩, ৩২৪, ৩২৬, ৪৩৫, ১১৪ ও ৩৪ ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩, ৪ ও ৬ ধারায় অভিযোগ রয়েছে।

​বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নাশকতার মামলায় যুবলীগের দুই সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:১০:২২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬