ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন

ঝালকাঠি প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৪৫:২৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ৯৫ বার পড়া হয়েছে

ঝালকাঠি পৌরসভার উদ্যোগে আয়োজিত পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল ম্যাচটি ঝালকাঠি মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় ৯ নং ওয়ার্ড ও ৭ নং ওয়ার্ড মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে ৯ নং ওয়ার্ড ৩-০ গোলের ব্যবধানে ৭ নং ওয়ার্ডকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন, ঝালকাঠি সিভিল সার্জন, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক মোঃ কাউসার হোসেন।

চ্যাম্পিয়ন দলকে ট্রফির পাশাপাশি একটি লাল ষাঁড় গরু পুরস্কার হিসেবে প্রদান করা হয়। অপরদিকে রানার-আপ দলকে দেওয়া হয় একটি লাল খাসি। এছাড়া ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত খেলোয়াড়দের বিশেষ পুরস্কার হিসেবে রাজহাঁস প্রদান করা হয়। খেলার রেফারি ও দায়িত্ব পালনকারী অন্যান্য কর্মকর্তাদেরও হাঁস ও মোরগ উপহার দেওয়া হয়।

ফাইনাল খেলা উপভোগ করতে শত শত দর্শক মাঠে উপস্থিত ছিলেন। দর্শকরা এ ধরনের ব্যতিক্রমী ও আনন্দঘন আয়োজনের জন্য আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান খেলা ধুলা কে একটি পেশা হিসেবে গুরুত্ব দিয়ে পড়া লেখার পাশাপাশি খেলাধুলা কে পাঠ্য সুচিতে বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করার বাস্তবায়ন ঘটতে কাজ করছেন। খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা তরুণদের খেলাধুলার প্রতি আরও আগ্রহী হয়ে উঠতে এবং সুস্থ সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন

আপডেট সময় : ০৬:৪৫:২৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬