ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান ৩ কোটি টাকার ৮টি ব্রিজের কাজে অনিয়ম, ২ বছরেও শেষ হয়নি,তদন্তের কথা বলেন জেলা প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬ উদযাপিত সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

র‌্যাবের অভিযানে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার, গ্রেপ্তার ২

সাধন সাহা জয় , ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৩৯:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬ ৭৬ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে র‍্যাব-৯। শুক্রবার (২৬ জুন) ভোরে উপজেলার কদমতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৯০৫ পিস শাড়ি উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৭২ লাখ টাকা। এ ঘটনায় জড়িত অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

​গ্রেপ্তারকৃতরা হলেন—কসবা উপজেলার কায়েমপুর গ্রামের মো. জাহিদ হোসেন (২৬) এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চৌব্বাস গ্রামের মঈন সরকার (২৫)।
​র‌্যাব-৯, সিপিসি-১,

ব্রাহ্মণবাড়িয়া সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর ৫টা ২০ মিনিটে কসবা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে নয়নপুর-কসবা সড়কে একটি চেকপোস্ট স্থাপন করা হয়। এসময় একটি নীল-হলুদ রঙের কাভারভ্যান থামানোর সংকেত দিলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গাড়ি থেকে নেমে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। তাৎক্ষণিক ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়।

​পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কাভারভ্যান তল্লাশি করে ৪০টি পাটের বস্তার ভেতর থেকে ১ হাজার ৯০৫ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। শাড়ি পাচারের দায়ে কাভারভ্যানটিও জব্দ করা হয়েছে।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন যে, তারা পরস্পর যোগসাজশে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে শাড়িগুলো বাংলাদেশে এনে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।

​র‌্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে জব্দকৃত আলামতসহ তাদের কসবা থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে র‌্যাবের গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

র‌্যাবের অভিযানে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার, গ্রেপ্তার ২

আপডেট সময় : ০৬:৩৯:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬