রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল
- আপডেট সময় : ০৮:৩৩:২৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর মাদারীপুর জেলার রাজৈর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আওয়াল ফকিরের মায়ের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধা ৬ টায় রাজৈর থানার মোড় উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের কার্যালয়ে এ দোয়া মাহফিল আয়োজিত হয়।
রাজৈর উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি এস এম ফেরদৌস হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহেল এর সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- সংগঠনের সহ সভাপতি আরিফুজ্জামান বেগ টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলী শেখ, সাংগঠনিক সম্পাদক আওয়াল ফকির, আইন বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সনেট, প্রচার ও প্রকাশনা মাহমুদুল হাসান, কার্যনির্বাহী কমিটির সদস্য বাচ্চু শেখ ও নাজমুল শেখ সহ অন্যান্যরা।
দোয়া মাহফিল পরিচালনা করেন কার্যনির্বাহী কমিটির সদস্য মাওলানা ইমাম হোসেন। পরিশেষে সকল রাজৈর উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সকল সদস্যদের পরিবারের সুস্থতা কামনা ও মৃত মা-বাবাসহ সকল আত্মীয়-স্বজনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।




















