ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

নওগাঁর বদলগাছীতে র‍্যাব-৫ এর অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৫৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ১১৫ বার পড়া হয়েছে

নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-৫, রাজশাহী। এ সময় তার সহযোগী অপর এক অভিযুক্ত কৌশলে পালিয়ে যায়।

র‍্যাব-৫ জানায়, বৃহস্পতিবার (৯ জুলাই ) বিকেল ৫টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ এর সদর কোম্পানির একটি আভিযানিক দল বদলগাছী থানার শ্রীরামপুর বাজারের উত্তর-পশ্চিম কোণে একটি দোকানের সামনে অভিযান পরিচালনা করে।

অভিযানে মো. ফারুক হোসেন (৩৪) নামে এক ব্যক্তিকে ৫০ কেজি গাঁজাসহ আটক করা হয়। তিনি নওগাঁ জেলার বদলগাছী উপজেলার কয়া ভবাণীপুর এলাকার ফেরদৌস হোসেনের ছেলে। অভিযানের সময় তার সহযোগী মিঠু পালিয়ে যেতে সক্ষম হয়।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ফারুক হোসেন স্বীকার করেন, তিনি ও পলাতক সহযোগী দীর্ঘদিন ধরে বিভিন্ন উপায়ে গাঁজা সংগ্রহ করে বদলগাছীসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।

র‍্যাব জানায়, জব্দ করা গাঁজা বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত ফারুক হোসেন এবং পলাতক মিঠুর বিরুদ্ধে নওগাঁ জেলার বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

র‍্যাব জানিয়েছে, মাদক, সন্ত্রাস, অস্ত্র, জঙ্গিবাদ ও অন্যান্য অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নওগাঁর বদলগাছীতে র‍্যাব-৫ এর অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ১১:৫৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬