ঢাকা ০৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

রুহিয়ায় গৃহপালিত প্রাণী চিকিৎসক কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

​​শফিকুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৫৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ৯১ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় গৃহপালিত প্রাণী চিকিৎসক কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) রাতে রুহিয়া থ্রি-স্টার হল রুমে এ সভার আয়োজন করা হয়। রুহিয়া উপজেলার ৬টি ইউনিয়নের প্রায় ৪০ জন প্রাণী চিকিৎসক এই সাধারণ সভায় অংশ নেন। ​সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও ৩ নং রাজাগাঁও ইউনিয়ন পয়েন্টের এআই টেকনিশিয়ান ডা. মোঃ আহসান হাবীব।

​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সভাপতি চৌধুরী মো. মহেবুল্লাহ আবু নুর, রুহিয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক মানিক এবং রুহিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ। ​সভায় বক্তারা বলেন, পেশাগত মানোন্নয়নে সংগঠন করা অত্যন্ত ইতিবাচক উদ্যোগ। তবে এই সংগঠনের মূল লক্ষ্য হতে হবে প্রান্তিক কৃষক ও খামারিদের কল্যাণ। চিকিৎসকদের সেবার মাধ্যমে সাধারণ মানুষ ও খামারিরা যেন কোনো ভাবেই ক্ষতিগ্রস্ত না হন, সেদিকে কঠোর নজর রাখতে হবে। একই সাথে প্রদর্শনী ও উন্নত জাতের কৃত্রিম প্রজনন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষকদের দোরগোড়ায় সঠিক সেবা পৌঁছে দেওয়ার আহ্বান জানান বক্তারা।

​সভাপতির বক্তব্যে ডা. মোঃ আহসান হাবীব বলেন, আমরা মাঠপর্যায়ে উন্নত জাতের প্রজনন সুবিধা সম্প্রসারণের মাধ্যমে খামারিদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করব। খামারি ও কৃষকদের সচেতনতা বৃদ্ধিতে রুহিয়া উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে প্রতি মাসে একটি করে পরামর্শমূলক সেমিনার আয়োজন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রুহিয়ায় গৃহপালিত প্রাণী চিকিৎসক কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:৫৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬