ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ : প্রতিমন্ত্রী অনিন্দ্য

বাংলার জনতা, নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৩৩:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ৮৯ বার পড়া হয়েছে
দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। 

তিনি বলেন, আশা করছি আগামী দুই তিনদিনের মধ্যে আশ্রয়কেন্দ্রে থাকা মানুষেরা বাড়িতে ফিরতে পারবে।

রোববার (১২ জুলাই) বিকেলে রাঙামাটি জেলা প্রশাসনের কার্যালয়ে অনুষ্ঠিত রাঙামাটির বিভিন্ন দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, অর্থনৈতিকভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে কারো ফসলের ক্ষতি হয়েছে, কারো গবাদি পশুর ক্ষতি হয়েছে।
সেই ক্ষতি পুষিয়ে নিয়ে স্বাভাবিক জীবনে কীভাবে ফিরিয়ে নেওয়া যায় সেই দায় রয়েছে। কারণ এ সরকার নির্বাচিত সরকার।
জনগণের ভোটে এ সরকার নির্বাচিত হয়েছে। দুর্যোগের এই কঠিন সময়ে কোনো ক্ষতিগ্রস্ত পরিবারকে অসহায় অবস্থায় ফেলে রাখা হবে না বলে জানান তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত মানবিক নীতির আলোকে সরকারের সব বিভাগের জনপ্রতিনিধিরা কাজ করছে। ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারের দেওয়া সব সুযোগ-সুবিধা দেওয়া হবে।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দুর্যোগ পরবর্তী পুনর্বাসন, ক্ষয়ক্ষতি নিরূপণ এবং প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করতে কাজ করছে সরকার। পাশাপাশি তিনি স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতাদের মিলেমিশে কাজ করার আহ্বান জানান।

এসময় প্রতিমন্ত্রী রাঙামাটির দুর্গত মানুষের খোঁজখবর নেন। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার নির্দেশনা দেন।

মতবিনিময় সভায় রাঙামাটি ২৯৯ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান, রাঙামাটি জেলা প্রশাসক (ডিসি) নাজমা আশরাফি, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, রাঙামাটি জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ : প্রতিমন্ত্রী অনিন্দ্য

আপডেট সময় : ০৯:৩৩:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬