সংবাদ শিরোনাম ::
পাবনা সদরের চক পৈলানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ০৫ শিক্ষার্থীর বৃত্তি লাভ
শুকরাজ সোহেল, পাবনা প্রতিনিধি
- আপডেট সময় : ০৭:৩৮:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
২০২৫ সালের অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৬১ নং চক পৈলানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচজন শিক্ষার্থী সাধারণ বৃত্তি পেয়েছেন।
তারা হলেন মোহাম্মদ আবিদ ইসলাম, মোসাম্মত খাদিজা খাতুন তোবা, মোসাম্মৎ তাবাসসুম, মোসাম্মৎ ফাতেমা খাতুন, মোহাম্মদ রিয়াদ হোসেন। উক্ত বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রধান শিক্ষক বলেন ছাত্র-ছাত্রীদের অক্লান্ত পরিশ্রম এবং শিক্ষক শিক্ষিকাদের উত্তম পাঠদানের মাধ্যমে এই সফলতা অর্জন হয়েছে। আমি ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।






















