ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

হিসাববিজ্ঞান বিভাগের প্রথম ক্লাসের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো নওগাঁ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক যাত্রা

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:২৮:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে

এই দিনটির জন্য অপেক্ষা করেছি দেড় বছরেরও বেশি সময়। একটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে কেটেছে অসংখ্য নির্ঘুম রাত, নিরলস পরিশ্রম এবং অগণিত চ্যালেঞ্জ অতিক্রমের দীর্ঘ পথচলা।

শিক্ষকতা জীবনের শুরুতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে হাতে ছিল শুধু চক আর ডাস্টার। পরে যুক্ত হলো হোয়াইট বোর্ড মার্কার। ২০০৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএতেও একই পরিবেশে পাঠদানের সুযোগ হয়েছিল। সময়ের সঙ্গে প্রযুক্তির পরিবর্তন এসেছে, আমিও মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষে পাঠদান করেছি। কিন্তু আজকের অনুভূতি একেবারেই অন্যরকম।

আজ, ২০২৬ সালে, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের সামনে দাঁড়িয়ে ৮৫ ইঞ্চির স্মার্ট বোর্ডে প্রথম ক্লাস নেওয়ার সৌভাগ্য অর্জন করেছি। এটি শুধু আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিষয় নয়; এটি একটি স্বপ্নের বাস্তবায়ন, দীর্ঘ প্রতীক্ষার সফল পরিণতি এবং উত্তরবঙ্গে উচ্চশিক্ষার নতুন ইতিহাসের সূচনা।

যে বিশ্ববিদ্যালয় একসময় ছিল কেবল পরিকল্পনা ও কাগজে-কলমে, আজ সেখানে প্রাণের স্পন্দন। শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি, জ্ঞানের আলো এবং ভবিষ্যতের অসীম সম্ভাবনা—সব মিলিয়ে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।

মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকরিয়া। যাঁদের অক্লান্ত পরিশ্রম, আন্তরিক সহযোগিতা, দিকনির্দেশনা ও দোয়া এই পথচলাকে সম্ভব করেছে, তাঁদের প্রত্যেকের প্রতি জানাই গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা।

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের এই যাত্রা হোক জ্ঞানচর্চা, গবেষণা, মানবিক মূল্যবোধ ও উৎকর্ষের এক অনন্য দৃষ্টান্ত। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি হয়ে উঠুক আলোকিত আগামীর বাতিঘর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হিসাববিজ্ঞান বিভাগের প্রথম ক্লাসের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো নওগাঁ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক যাত্রা

আপডেট সময় : ০৮:২৮:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬