ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

পাবনায়  ২৪০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, ৫ মাদকসেবীর কারাদণ্ড

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৪০:৩৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ৭৮ বার পড়া হয়েছে

পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পৃথক অভিযানে ২৪০ গ্রাম গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে ।

সোমবার (২০ জুলাই) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের নিয়মিত মাদকবিরোধী অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা সূত্র জানায়, পরিদর্শক মো. আব্দুর রহিমের নেতৃত্বে ঈশ্বরদী সার্কেল টিম ঈশ্বরদী উপজেলার চর সাহাপুর গ্রামে অভিযান চালিয়ে নিজ বসতঘর থেকে ২৪০ গ্রাম গাঁজাসহ মোছা. রেহেনা খাতুন (৫৫) নামে এক নারীকে গ্রেপ্তার করে। তিনি চর সাহাপুর গ্রামের মৃত নজরুল ইসলামের স্ত্রী।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা পরিদর্শক মো. আব্দুর রহিম বাদী হয়ে রেহেনা খাতুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঈশ্বরদী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

অন্যদিকে, পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মো. দিদারুল ইসলাম এবং ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় পাবনা সদর উপজেলার রামানন্দপুর ও লস্করপুর এবং ঈশ্বরদী উপজেলার মুনসিদপুর ও দাশুড়িয়া এলাকার বিভিন্ন মাদক স্পট থেকে পাঁচজন মাদকসেবীকে আটক করা হয়। তারা হলেন— মহিদুল ইসলাম (৪৫), ভুট্টু খান (৩৫), বাবু (৬০), লোকমান (৫৫) এবং শিশির আহমেদ (২০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনার পরিদর্শক মো. আব্দুর রহিম ও উপ-পরিদর্শক সোহান ভ্রাম্যমাণ আদালতে আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রসিকিউশন উপস্থাপন করেন। পরে আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে পাবনা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, চলতি জুলাই মাসে এ পর্যন্ত জেলার বিভিন্ন অভিযানে মোট ৭৩ জনকে মাদক-সংক্রান্ত অপরাধে আইনের আওতায় আনা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাবনায়  ২৪০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, ৫ মাদকসেবীর কারাদণ্ড

আপডেট সময় : ০৮:৪০:৩৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬