সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে ইয়াবাসহ কারবারি আটক
মো. আমিনুল ইসলাম ঝালকাঠি প্রতিনিধি
- আপডেট সময় : ০৭:৫৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৮৬ বার পড়া হয়েছে
ঝালকাঠিতে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাব্বি সরদার (৩০)কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রাব্বি সরদার পূর্ব চাঁদকাঠির মৃত মজিবর সরদারের পুত্র।
ডিবি পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠির মধ্য চাঁদকাঠি ৪৬২ বড় বাড়ি হাউজিং এর সামনে রাস্তা থেকে ১০ পিস ইয়াবাসহ আটক করে ডিবির এসআই (নিঃ) মোঃ হারুন অর রশিদ।
এ ঘটনায় এসআই মোঃ হারুনার রশিদ বাদী হয়ে রাব্বি সরদার(৩০)কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(ক) ধারায় ঝালকাঠি সদর থানায় মামলা দায়ের করেন। রাব্বি সরদারকে ঝালকাঠি সদর থানায় সোপর্দ করা হয়েছে।










