ঈশ্বরদীতে গণঅধিকার পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:৩৩:০১ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪ ৪৬৬ বার পড়া হয়েছে
দেশের চলমান পরিস্থিতি নিয়ে গণঅধিকার পরিষদের ঈশ্বরদী উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
এ আলোচনা সভায় ঈশ্বরদী উপজেলা যুবঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. সজিবুল ইসলামের সভাপতিত্বে এবং পাবনা জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওয়ালিউর রহমানের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের পাবনা জেলা কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর মাস্টার।
প্রধান অতিথি মো. জাহাঙ্গীর মাস্টার তার বক্তব্যে বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত২৪ দ্বিতীয় স্বাধীনতা অর্জনের লড়াই শেষ হয়েছে। “স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন” তাই স্বাধীনতা রক্ষার লড়াই আজীবন চালিয়ে যেতে হবে।
তিনি বলেন, আগামীর বাংলাদেশ, তারুণ্যের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ গণঅধিকার পরিষদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ভিপি নুরদের বাংলাদেশ। নতুন এই স্বাধীন বাংলাদেশে কোনো ভোট ডাকাতি, চাঁদাবাজি, দখলদারিত্ব, অনিয়ম-দুর্নীতি, অর্থপাচার মেনে নেওয়া হবে না।
তিনি আরোও বলেন, রাজনীতি ব্যবসার জায়গা না, রাজনীতি নিয়ে কোন ব্যবসা চলবে না। জাতীয় নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করা প্রার্থীরা রাজনীতিকে ব্যবসায় রুপান্তরিত করেছে। নির্বাচনে প্রার্থী হয়ে টাকা বিনিয়োগ করে বিজয়ী হয়ে তার শতগুণ টাকা লোপাট করার পরিকল্পনা করে, এদেরকে বর্জন করতে হবে।
আরো বক্তব্য রাখেন, ছাত্র অধিকার পরিষধের ঈশ্বরদী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. মেসকাত জামান, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সভাপতি মো. আলামিন, ঈশ্বরদী উপজেলা শাখার বাংলাদেশ ছাত্র অধিকার পরিষধের সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম, পাবনা জেলা শাখার যুব অধিকার পরিষধের সাংগঠনিক সম্পাদক মো. তাহজিবুল ইসলাম সৈকত, ঈশ্বরদী উপজেলা শাখার গণ অধিকার পরিষধের সদস্য মো. হাসান প্রমুখ।










