ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান ৩ কোটি টাকার ৮টি ব্রিজের কাজে অনিয়ম, ২ বছরেও শেষ হয়নি,তদন্তের কথা বলেন জেলা প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬ উদযাপিত সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

মন্দ কাজ পরিহার করে ভালো কাজের পাশে থাকুন : শিমুল বিশ্বাস

তুহিন হোসেন, বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:০০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ ৩২৯ বার পড়া হয়েছে

‘মন্দ কাজ পরিহার করুন, ভালো কাজ করুন, ভালো কাজের পাশে থাকুন। মানুষের সেবায় নিজেদেরকে বিলিয়ে দিন, সুখে দুখে সব সময় সাধারণ মানুষের পাশে থাকুন। তাহলে শান্তি পাবেন।’

এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও এবি ট্রাস্টের চেয়ারম্যান অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত পাবনা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে কয়েকটি মসজিদ নির্মাণকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

দাতা সংস্থার অর্থায়নে ও আহেদ আলী বিশ্বাস মানব কল্যাণ ট্রাস্টের (এবি ট্রাস্ট) উদ্যোগে পাবনা সদর উপজেলার বিভিন্ন এলাকায় কয়েকটি জামে মসজিদের নির্মাণকাজের উদ্বোধন করেন শিমুল বিশ্বাস।

এ সময় তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন, সেটা মেনে চলেন। মানুষের সাথে মিশে তাদের জন্য কাজ করেন। মানুষের ভালবাসা নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। শোষনমুক্ত, স্বৈরাচারমুক্ত ও বৈষম্যহীন আগামীর বাংলাদেশ গড়তে হবে। সেইসাথে কর্মসূচিতে কোন মোটরসাইকেল বহর না করার জন্য নেতাকর্মীদের ধন্যবাদ জানান তিনি।

উল্লেখ্য, এবি ট্রাস্টের উদ্যোগে সদর উপজেলার মালিগাছা শংকরপুর হযরত আয়েশা ছিদ্দিকা (রা:) জামে মসজিদ, নারায়নপুর হযরত ওসমান (রা:) জামে মসজিদ, বাঙ্গাবাড়ীয়া হেমায়েতপুর হযরত ইসমাঈল (আ:) জামে মসজিদ, পশ্চিম সাধুপাড়া জামে মসজিদ নির্মাণকাজ উদ্বোধন করেন শিমুল বিশ্বাস।

এছাড়া তিনি আতাইকুলার কাকিলাখালী নতুন জামে মসজিদ ও গয়েশপুর ইউনিয়নের ইসলামপুর নতুন মাদ্রাসা নির্মাণকাজ পরিদর্শন করেন। এ সময় স্থানীয় বাসিন্দা, বিএনপির জৈষ্ঠ নেতৃবৃন্দ, যুবদল, সেচ্ছাসেবকদল, ছাত্রদল, শ্রমিকদল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মন্দ কাজ পরিহার করে ভালো কাজের পাশে থাকুন : শিমুল বিশ্বাস

আপডেট সময় : ০৩:০০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪