মহেশখালীতে বাজার মনিটরিং ও দ্রব্যমুল্যে নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত ১০ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা!
- আপডেট সময় : ০২:২৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪ ৩৩১ বার পড়া হয়েছে
অসাধু ব্যবসায়িদের আতঙ্কের নাম সদ্য যোগদানকৃত মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা!
মহেশখালীতে নিয়মিত বাজার মনিটরিং ও দ্রব্যমুল্যে নিয়ন্ত্রণে দীপক ত্রিপুরা এর ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ মামলায় ১০ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা করেছে।
শনিবার (১৯ অক্টোবর) সকালে মহেশখালী পৌর শহর গোরকঘাটা বাজারের বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায় -মহেশখালী পৌর শহর গোরকঘাটা বাজারে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট দীপক ত্রিপুরা এর নেতৃত্বে বাজার মনিটরিং ও দ্রব্যমুল্যে নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
আদালত অধিক মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় ও সংরক্ষণ, মূল্য তালিকা না থাকার অপরাধে ১০ জন অসাধু ব্যবসায়ীকে ১০ মামলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮ ও ৪০ ধারা মতে সর্বমোট ২২০০০/- হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একই সঙ্গে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য, সবজি, মাছ ও মাংসের মূল্য সরজমিনে পরিদর্শন করে বিভিন্ন নির্দেশনা প্রদান করে। সাথে ছিলেন-মহেশখালী উপজেলা (ভূমি) অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক/নাজির মুহাম্মদ মাঈনুল হাসান। সহযোগিতায় ছিলেন-মহেশখালী থানার এস আই মুজিবুর রহমানের নেতৃত্বে পুলিশ একটি দল।
মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা বলেন-ভোক্তারা যাতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ন্যায্য মূল্যে পায় সে জন্য আমরা নিয়মিত অভিযান চালাব।










