ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

ইউনুস সরকার নির্বাচন না দিয়ে দেশকে উপসংহারহীন পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছেন-রুহুল কবির রিজভী

তুহিন হোসেন
  • আপডেট সময় : ০২:৪০:০০ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪ ৩৬০ বার পড়া হয়েছে

বিএনপির পাবনা জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সংসদ সদস্য মরহুম মির্জা আব্দুল আউয়াল এর ৩৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বেড়া উপজেলা বিএনপির আয়োজনে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ অক্টোবর) বিকেল ৫ টার দিকে বেড়া উপজেলার কৈটুলা ইউনিয়নের জয়নগর ঈদগাহ মাঠ প্রঙ্গনে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এ স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহম্মেদ।

এসময় তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আপনারা সংস্কারের কথা বলছেন, নির্বাচন কবে হবে একেক জন একেক কথা বলছেন। আপনাদের সংস্কার কবে শেষ হবে তার কোন চূড়ান্ত তারিখ দিচ্ছেন না। আপনারা দেশকে উপসংহারহীন একটি পরিস্থিতির দিকে কেন টেনে নিয়ে যাচ্ছেন। আপনাদের বিরুদ্ধে তো মানুষের প্রশ্ন জাগবে। আপনাদের প্রতি আহ্বান প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা নিন৷

এসময় আরো উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য একেএম সেলিম রেজা হাবিব সহ জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইউনুস সরকার নির্বাচন না দিয়ে দেশকে উপসংহারহীন পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছেন-রুহুল কবির রিজভী

আপডেট সময় : ০২:৪০:০০ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪