ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

তেঁতুলিয়ায় আবাসিক হোটেল থেকে ম্যানেজারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোঃ রাশেদুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৩৮:১৮ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪ ৩৭২ বার পড়া হয়েছে

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় আবাসিক হোটেল থেকে আবু সাঈদ বাবু (২২) নামে এক ম্যানেজারের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গত শনিবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের দোয়েল আবাসিক হোটেলের একটি রুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এদিকে রোববার (২০ অক্টোবর) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, মৃত সাঈদ বাবু তেঁতুলিয়া সদর ইউনিয়নের মমিনপাড়া এলাকার মৃত হাসান আলীর ছেলে। সে দোয়েল আবাসিক হোটেলের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘ দিন ধরে আবু সাঈদ তেঁতুলিয়ায় দোয়েল আবাসিক হোটেলে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। এদিকে গতকাল রাতে ওই হোটেলে মালিক মনিরুজ্জামান তুষার তার হোটেলে সার্বিক অবস্থা ঠিক আছে কি’না দেখতে যায়। পরে হোটেলের ম্যানেজারের রুমের দরজার ভিতর থেকে বন্ধ দেখতে পান তিনি। ডাকাডাকি করেও কোন সাড়া শব্দ না পেয়ে জানালার দিয়ে উঁকি দিলে ফ্যানের সাথে লাইলনের দড়ি দিয়ে ফাঁস লাগা ঝুলন্ত অবস্থা দেখতে পায়। দ্রুত আশপাশের লোকজনসহ থানা পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করে। পরে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু সাঈদ বাবুকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্ররদী কুমার সরকার বলেন, মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তেঁতুলিয়ায় আবাসিক হোটেল থেকে ম্যানেজারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৪:৩৮:১৮ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪