ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান ৩ কোটি টাকার ৮টি ব্রিজের কাজে অনিয়ম, ২ বছরেও শেষ হয়নি,তদন্তের কথা বলেন জেলা প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬ উদযাপিত সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

গোদাগাড়ীতে ৮ কেজি ৪০০ গ্রাম হেরোইন জব্দ করেছে পুলিশ।

রবিউল ইসলাম মিনাল :গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০১:২৭:১০ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪ ৪৩০ বার পড়া হয়েছে

রাজশাহীর গোদাগাড়ীতে থেকে ৮ কেজি ৪০০ গ্রাম হেরোইন জব্দ করেছে পুলিশ। তবে মাদককারবারিদের আটক করতে পারেনি। বাজারের ব্যাগে বালু স্তুপের মধ্যে এই হেরোইনগুলো রাখা ছিল।

শনিবার (২৭ জানুয়ারি) রাত ১১টা থেকে তিনটা পর্যন্ত অভিযান চালায়। গোদাগাড়ী উপজেলার পৌর এলাকার মাদারপুর মহর্ল্লা একটি খামার বাড়িতে থেকে উদ্ধার করে পুলিশ। এই হেরোইনের আনুমানিক মূল্য ৮ কোটি ৪০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২৮ জানুয়ারি) সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছে পুলিশ সুপার সাইফুর রহমান। তিনি বলেন, গোপন তথ্যে গোদাগাড়ীর মাদারপুর ডিমভাঙ্গা মহল্লায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে অভিযান চালিয়ে এ হেরোইন জব্দ করা হয়েছে। ওই খামারবাড়ির মালিক ও তার কেয়ারটেকার পালিয়ে গেছে।

তিনি বলেন, খামারবাড়ির মালিক ফরিদুল ইসলাম (২৭) নামের এক ব্যক্তির। তিনি ভারত থেকে এই হেরোইন নিয়ে আসেন। দেশের বিভিন্ন স্থানে পাচারের জন্য বাজারের ব্যাগে বালুর স্তুপের মধ্যে মজুদ রেখেছিল। তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ওই খামার বাড়িতে অভিযান চালানোর সময় বাড়ির মালিক ফরিদুল ও কেয়ারটেকার সোহেল রানা দেওয়াল টপকিয়ে পালিয়ে যায়। তাদের ধাওয়া দিলে আটক করা সম্ভব হয়নি। তাদের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সুপার বলেন, ফরিদুল ও সোহেল চিহ্নিত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে এর আগেও মাদকের মামলা হয়েছে। জামিনে বের হয়ে আবারও মাদক কারবারে জড়িয়ে যাচ্ছে। তারা দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করতো।
তিনি আরও বলেন, দুই মাদক কারবারির বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গোদাগাড়ীতে ৮ কেজি ৪০০ গ্রাম হেরোইন জব্দ করেছে পুলিশ।

আপডেট সময় : ০১:২৭:১০ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪