ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

দারিদ্র্যের মধ্যে আরব বিশ্বের ১৩ কোটি মানুষ : জাতিসংঘ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৩:১৫ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩ ২৭৭ বার পড়া হয়েছে

এফএনএস
লিবিয়া ও উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) ভুক্ত দেশগুলো ছাড়া আরব বিশ্বের এক তৃতীয়াংশ জনগণ দারিদ্র্যের মধ্যে রয়েছে। জাতিসংঘের ইকোনমিক এণ্ড সোশ্যাল কমিশন ফর ওয়েস্টার্ন এশিয়া (ইএসসিডব্লিউএ) এর প্রকাশিত জরিপ থেকে এ কথা জানা গেছে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিনহুয়ার। ‘সার্ভে অব ইকোনমিক এণ্ড সোশ্যাল ডেভেলপমেন্টস ইন দ্য আরব রিজন’ শিরোনামে এ জরিপে জাতীয় দারিদ্র সীমার বিপরীতে দারিদ্র্যের পরিমাপ করা হয়েছে। এতে দেখা গেছে এ অঞ্চলে ১৩ কোটি লোক দারিদ্র্যের মধ্যে রয়েছে। জরিপে বলা হয়েছে, আগামী দুবছরে এ সংখ্যা বাড়তে পারে। ২০২৪ সাল নাগাদ ৩৬ শতাংশ লোক দারিদ্র্য প্রভাবিত হতে পারে। এছাড়া বিশ্বে ২০২২ সালে বেকারত্বের সবচেয়ে বেশি হার ১২ শতাংশ রেজিস্টার্ড হয়েছে আরব অঞ্চলে। নতুন বছরে তা সামান্য কমে ১১.৭ শতাংশ হতে পারে। তবে জরিপের প্রধান লেখক আহমেদ মৌম্মি বলেছেন, জিসিসিসহ তেল রপ্তানীকারক অন্যান্য দেশগুলো জ¦ালানির উচ্চমূল্যের অব্যাহত সুবিধা পাবে। যদিও তেল আমদানিকারক দেশগুলোতে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। মৌম্মি বলেন, তেল রপ্তানীকারক আরব দেশগুলোর উচিত তাদের অর্থনীতিকে জ¦ালানি খাত থেকে সরিয়ে নিয়ে এমন কোন প্রকল্পে বিনিয়োগ করা যাতে অন্তর্ভূক্তিমূলক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়ন হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দারিদ্র্যের মধ্যে আরব বিশ্বের ১৩ কোটি মানুষ : জাতিসংঘ

আপডেট সময় : ০৭:৫৩:১৫ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩