ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক নাশকতার মামলায় যুবলীগের দুই সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার বীরগঞ্জে পটল চাষে কৃষকের বাজিমাত গোপালগঞ্জের বর্ণি বাওড়ে অবৈধ ড্রেজারে মাটি কাটার দায়ে ৫ জনকে সাজা নেত্রকোণা জেলা পুলিশের তৎপরতায় মানবকণ্ঠের জেলা প্রতিনিধির হারানো মোবাইল উদ্ধার মদনে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু অপরাধের গ্রাফ বিগত যেকোন সময়ের চেয়ে নিম্নমুখী; আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী পাটগ্রামে চারটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত পালাতক আসামি গ্রেফতার চান্দিনায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতা-কর্মী গ্রেফতার

১৪ ম্যাচ পর আলকারাজের হার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩ ৪১৮ বার পড়া হয়েছে

এই তো সেদিনই নোভাক জোকোভিচের মতো সুপারস্টারকে হারিয়ে উইম্বলডন জিতেছিলেন আলকারাজ। সব মিলিয়ে টানা ১৪ ম্যাচ তার জয়রথ ছুটে চলেছে। এবার থামতেই হলো বিশ্বের এক নম্বর টেনিস তারকাকে। কানাডিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে আলকারাজকে ৩-৬, ৬-৪, ৩-৬ গেমে হারিয়ে চমকে দিয়েছেন এটিপি র‌্যাংকিংয়ের ১৪ নম্বর খেলোয়াড় আমেরিকার টমি পল। সেমিফাইনাল নিশ্চিত করার পথে ২৬ বছরের পল এই প্রথমবার বিশ্বের এক নম্বর টেনিস তারকাকে হারানোর কৃতিত্ব দেখিয়েছেন। দুই ঘণ্টা ২০ মিনিটের লড়াইয়ে আলকারাজের বিপক্ষে ২৩টি নেট পয়েন্টের মধ্যে ২১টিই জিতেছেন পল। ম্যাচজুড়ে ১৭টি ‘আনফোর্সড এরর’ করেন আলকারাজ। এত ভুল করে তিনি নিজেই বিরক্ত হয়ে গিয়েছিলেন। এই সুযোগে তার ওপর চেপে বসেন পল। দ্বিতীয় সেট জিতে আলকারাজ ম্যাচে ফিরলেও তৃতীয় সেটে পল তার সার্ভ ব্রেক করে দেন। এরপর তাকে আর থামানো যায়নি। দারুণ জয়ের পর পল বলেন, ‘খুব ভালো খেলেছি। প্রতিটি শটের পেছনে পরিশ্রম আছে। আমার মাথায় একটাই জিনিস ঘুরছিল, পয়েন্ট ছাড়লেই আলকারাজ ম্যাচ নিয়ন্ত্রণে নেবে। তাই বারবার চেষ্টা করছিলাম পয়েন্ট না হারাতে। বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড়কে হারিয়ে দারুণ লাগছে। এই দিনটা আলাদা হয়ে রইল আমার জন্য। সব সময় জয়ের মনোভাব নিয়েই মাঠে নামা উচিত। সে প্রতিপক্ষ যে-ই হোক না কেন। খেলার আগেই যদি সংশয় থাকে, তাহলে জেতা যায় না।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

১৪ ম্যাচ পর আলকারাজের হার

আপডেট সময় : ০২:২১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩