ঢাকা ০১:২৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

ডোনাল্ড ট্রাম্পের আত্মসমর্পণের সতর্কতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩ ২৫৬ বার পড়া হয়েছে

এফএনএস
পর্ন তারকাকে অর্থ প্রদানের বিষয়ে একটি গ্র্যান্ড জুরি তদন্তে অভিযুক্ত হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে আজ মঙ্গলবার বিকেলে আদালতে হাজির করা হচ্ছে। বিক্ষোভসহ নানা অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে নিউইয়র্কজুড়ে নেয়া হয়েছে বাড়তি সতর্কতা। তিনিই প্রথম সাবেক মার্কিন প্রেসিডেন্ট, যিনি ফৌজদারি অভিযোগের কারণে আদালতের মুখোমুখি হচ্ছেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, আজ মঙ্গলবার প্রসিকিউটরদের কাছে ডোনাল্ড ট্রাম্পের হাজির হওয়ার কারণে সম্ভাব্য বিক্ষোভ এড়ানোর জন্য নিউইয়র্ক সিটি পুলিশ ট্রাম্প টাওয়ারের চারপাশ ঘেরাও করেছে এবং ম্যানহাটন ক্রিমিনাল কোর্টহাউসের কাছে রাস্তা অবরোধ করেছে। যুক্তরাষ্ট্রের ফৌজদারি এবং সুপ্রিম কোর্টের কেন্দ্রস্থল ডাউনটাউন কোর্টহাউস ট্রাম্পের উপস্থিতির আগে বেশ কিছু আদালত কক্ষ বন্ধ করে ফেলতে যাচ্ছে। নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি) জানিয়েছে এই বিষয়ে এখন পর্যন্ত সমর্থকদের কাছ থেকে তেমন কোন শহরের হুমকি পায়নি তারা। তবে অনলাইনে অনেক ট্রাম্প সমর্থক জনগণের বিক্ষোভে অংশ নিয়ে গ্রেপ্তার হওয়া নিয়ে সতর্কতা প্রকাশ করেছেন। ডোনাল্ড ট্রাম্পকে গতকাল সোমবার স্থানীয় সময় সকালে ফ্লোরিডা থেকে নিউইয়র্কে নিয়ে যাওয়া হবে। আজ সকালে আদালতে পৌছানোর আগে তিনি ট্রাম্প টাওয়ারে রাত কাটাবেন বলে ধারণা করা হচ্ছে। আদালতের একজন কর্মকর্তা জানান, ট্রাম্প আদালাতের মুখোমুখি হবেন আগামীকাল স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটের কিছুক্ষণ আগে। সেসময় রাস্তার ওপারের অনেক আদালতের মামলা স্থগিত রাখা হবে। সম্প্রতি স্টর্মি ড্যানিয়েলস নামের একজন নারীর সাথে সম্পর্ক গোপন রাখার বিনিময়ে তাকে এক লাখ ৩০ হাজার ডলার অর্থ প্রদান করেছেন এমন অভিযোগের ভিত্তিতে ডোনাল্ড ট্রাম্পকে গ্রেপ্তার করা হয়। তবে তার বিরুদ্ধে এমন অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ডোনাল্ড ট্রাম্পের আত্মসমর্পণের সতর্কতা

আপডেট সময় : ০৪:৩৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩