ঢাকা ০২:১০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা গণপূর্ত বিভাগের ২৬ জন কর্মচারীর মাঝে প্রধানমন্ত্রীর তহবিল হতে উৎসাহব্যঞ্জক আর্থিক অনুদানের চেক হস্তান্তর ডুমুরিয়া উপজেলা এস ডিজি পরিকল্পনা কর্মশালা দূর্ঘটনা রোধে ভাঙা ব্রিজে লাল নিশানা দিলেন——যুবদল রাঙামাটিতে গৃহবধূকে হত্যা, ঘর থেকে সাড়ে ৩ লাখ টাকা লুটের অভিযোগ কুমিল্লায় ফার্মেসিতে যৌথ অভিযান: ওষুধ বিক্রির আড়ালে মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার-১ কুড়িগ্রাম সদর হাসপাতালে পুনরায় যোগদান করলেন কর্মদক্ষ প্রশাসনিক কর্মকর্তা ইউনুস আলী বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশের ক্রীড়া যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

বিজেপিকে পেছনে ফেলে এগিয়ে কংগ্রেস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৮:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩ ১৮৫ বার পড়া হয়েছে

এফএনএস
ভারতের কর্ণাটক রাজ্যে বিধানসভা নির্বাচনে ভোট গণনা চলছে। গতকাল শনিবার স্থানীয় সময় সকাল থেকে ভোট গণনা শুরু হয়ে এখনো তা চলছে। সরকারিভাবে এখনও চূড়ান্ত ফল ঘোষণা করা না হলেও প্রাপ্ত ফলাফলে রাজ্যটিতে বিজেপিকে পেছনে ফেলে একক সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে যাচ্ছে কংগ্রেস। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার কর্ণাটকের ২২৪ আসনের বিধানসভায় নির্বাচন হয়। গণনায় এখন পর্যন্ত ভারতীয় জাতীয় কংগ্রেস ১২২ আসনে এগিয়ে আছে। রাজ্যে ক্ষমতাসীন বিজেপি এগিয়ে আছে ৬১ আসনে। ধর্মনিরপেক্ষ জনতা দল (জেডিএস) ২৫ ও অন্যান্যরা ৬ আসনে এগিয়ে আছে। ক্ষমতায় আসার জন্য একটি দলের ১১৩ আসন প্রয়োজন। বিজেপিশাসিত কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ এস বোমাই নিজ দলের বিজয়ের বিষয়ে আশা প্রকাশ করেছেন। কংগ্রেসের অভিযোগ, বিধানসভায় আস্থা ভোটে প্রয়োজনীয় আসন পেতে বাসবরাজ ছোট দলগুলোর সমর্থন পাওয়ার চেষ্টা করছেন। এমন পরিস্থিতিতে কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া দলের সব বিধায়ককে বেঙ্গালুরু আসতে বলেছেন। সে জন্য বেশ কয়েকটি রিসোর্ট ভাড়া নেয়া হয়েছে। এ নিয়ে বিজেপি রসিকতা করে বলেছে, কংগ্রেস নিজ দলের বিধায়কদের ওপর আস্থা রাখতে পারছে না। গত নির্বাচনে বিজেপি ১০৪ আসন পেয়ে একক বড় দল হিসেবে আবির্ভূত হয়। সেসময় সরকার গঠনে পর্যাপ্ত আসন আছে এমনটি প্রমাণ করতে গিয়ে দলটি অন্য দলের বিধায়কদের ‘কিনে নেয়ার’ বিতর্কে জড়ায়। সেই বিধায়কদের দলে কংগ্রেসের ‘দলছুট’রাও ছিলেন। ধরে নেয়া যায়, সেই স্মৃতি সব দলেরই মনে অমলিন। সরল হিসাবে ‘কংগ্রেসের ঘাঁটি’ হিসেবে পরিচিত কর্ণাটকে গত বছরের তুলনায় বিজেপির আসন কমতে পারে ৩৩টি এবং কংগ্রেসের আসন বাড়তে পারে ৪২টি। এরপরও ভয়ে কংগ্রেস। কেননা, এখন পর্যন্ত পাওয়া তথ্যে বিজেপি অন্য দলের সমর্থন দিয়ে ১০২ আসন জোগাড় করতে পারে। সরকার গঠনে প্রয়োজনীয় আরও ১১ আসনের বিধায়ক কংগ্রেস থেকে ‘ছিনিয়ে নিতে’ পারলে আবারও শেষ হাসি হাসতে পারে বিজেপি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিজেপিকে পেছনে ফেলে এগিয়ে কংগ্রেস

আপডেট সময় : ০২:২৮:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩