ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা গণপূর্ত বিভাগের ২৬ জন কর্মচারীর মাঝে প্রধানমন্ত্রীর তহবিল হতে উৎসাহব্যঞ্জক আর্থিক অনুদানের চেক হস্তান্তর ডুমুরিয়া উপজেলা এস ডিজি পরিকল্পনা কর্মশালা দূর্ঘটনা রোধে ভাঙা ব্রিজে লাল নিশানা দিলেন——যুবদল রাঙামাটিতে গৃহবধূকে হত্যা, ঘর থেকে সাড়ে ৩ লাখ টাকা লুটের অভিযোগ কুমিল্লায় ফার্মেসিতে যৌথ অভিযান: ওষুধ বিক্রির আড়ালে মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার-১ কুড়িগ্রাম সদর হাসপাতালে পুনরায় যোগদান করলেন কর্মদক্ষ প্রশাসনিক কর্মকর্তা ইউনুস আলী বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশের ক্রীড়া যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

দু’টো পা হারিয়েও এভারেস্টজয়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩ ১৭২ বার পড়া হয়েছে

এফএনএস

কথায় বলে, ইচ্ছে থাকলে উপায় হয়। সেই ইচ্ছে আর অদম্য জেদের জোরে দু’টো পা হারিয়েও এভারেস্টের চূড়া ছুঁলেন নেপালের হরি বুধামাগর। নেপাল প্রশাসন সূত্রের খবর, গত শুক্রবার বিকেলের দিকে এভারেস্ট জয় করেছেন হরি। হাঁটু থেকে দু’টো পা নেই তার। এমন শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে পৃথিবীর সর্বোচ্চ শিখর ছোঁয়ার রেকর্ড পর্বতারোহণের ইতিহাসে প্রথম বলে মনে করছে নেপালের প্রশাসন। ৪৩ বছরের হরি ব্রিটিশ-গোর্খা বাহিনীর সাবেক সেনা। ২০১০ সালে আফগানিস্তানে যুদ্ধে হাঁটু থেকে দু’টো পা হারিয়েছেন তিনি। এরপর লাগানো হয় কৃত্রিম পা। বিশ্বের সর্বোচ্চ শিখর ছোঁয়া হরির বহু দিনের স্বপ্ন। যুদ্ধে দু’টো পা হারিয়ে একসময় ধাক্কা খেয়েছিল সেই স্বপ্ন। পরে কৃত্রিম পা নিয়েই তা সত্যি করার কথা ভেবেছেন হরি। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় পর্বতারোহণ সংক্রান্ত একটি আইন। ২০১৭ সালে চালু হওয়া ওই আইনে বলা হয়, অন্ধ, দু’টি পা নেই এমন কেউ বা একা কেউ পর্বতারোহণ করতে পারবেন না। এভারেস্টের ক্ষেত্রেও জারি হয় সেই নিয়ম। তার ফলে হরির সর্বোচ্চ শৃঙ্গ জয়ের স্বপ্ন একরকম থমকে গিয়েছিল। তবে শেষ পর্যন্ত হার মানেননি তিনি। আইনের দরজার শুরু হয় নতুন লড়াই। সেই আইনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পাল্টা আবেদন জানান হরি ও অন্যান্যরা। ২০১৮ সালে আইনটি বাতিল করে সুপ্রিম কোর্ট। তার পর থেকে কঠোর প্রস্তুতি নিয়েছেন সাবেক ওই সেনাকর্মী। মনের জোর আর কঠোর পরিশ্রমের জেরে কৃত্রিম পা নিয়েই আজ ইতিহাস গড়েছেন তিনি। সূত্র : অনন্দবাজার

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দু’টো পা হারিয়েও এভারেস্টজয়

আপডেট সময় : ১০:১৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩