ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

মক্কা-মদিনায় তীব্র গরম-ধুলোঝড়ের আশঙ্কা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৯:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩ ২২০ বার পড়া হয়েছে

এফএনএস

হজের সময় সৌদি আরবের মক্কা ও মদিনায় অত্যধিক গরম এবং শুষ্ক আবহাওয়া থাকতে পারে বলে জানিয়েছে সেখানকার দ্য ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজি (এনসিএম)। খবর সৌদি গেজেটের। আবহাওয়ার পূর্বাভাসে এনসিএম জানিয়েছে, হজ পালনের সময় মক্কায় তাপমাত্রা সর্বোচ্চ ৪৩ দশমিক ৬ ও মদিনায় ৪৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।এনসিএম আরও জানিয়েছে, মক্কায় রাতে গড় সর্বনিম্ন তাপমাত্রা ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং মদিনায় ২৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। তীব্র তাপ ছাড়াও এনসিএম বাতাসের অবস্থারও পূর্বাভাস দিয়েছে। তারা বলেছে, মক্কায় বাতাসের গড় গতিবেগ উত্তর/উত্তর-পশ্চিম দিকে ঘণ্টায় ৪ থেকে ১০ কিলোমিটারের মধ্যে পরিবর্তিত হতে পারে। ধূলিঝড়ও হতে পারে। একইভাবে, মদিনায় গড় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২ কিলোমিটার ধুলোঝড় বয়ে আনতে পারে। বাতাস প্রাথমিকভাবে পশ্চিম থেকে উত্তর-পশ্চিম দিকে থাকবে। হজযাত্রীদের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে সচেতন হওয়া এবং সেই অনুযায়ী পরিকল্পনা করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলেও জানিয়েছে সৌদি আরব। সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মক্কা-মদিনায় তীব্র গরম-ধুলোঝড়ের আশঙ্কা

আপডেট সময় : ০৭:০৯:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩