ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেত্রকোণা জেলা পুলিশের তৎপরতায় মানবকণ্ঠের জেলা প্রতিনিধির হারানো মোবাইল উদ্ধার মদনে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু অপরাধের গ্রাফ বিগত যেকোন সময়ের চেয়ে নিম্নমুখী; আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী পাটগ্রামে চারটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত পালাতক আসামি গ্রেফতার চান্দিনায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতা-কর্মী গ্রেফতার গাইবান্ধায় মাদ্রাসার প্রধান শিক্ষককে ঘিরে অনৈতিক সম্পর্কের অভিযোগ, আপত্তিকর অবস্থায় আটকের দাবি; এলাকায় চাঞ্চল্য আদালতের নির্দেশ উপেক্ষা করে যশোরে মুক্তিযোদ্ধার জমি দখল ​কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে ডিসি, দিলেন একগুচ্ছ নির্দেশনা নবীনগরে বর্ণাঢ্য আয়োজনে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত, আধুনিক কৃষির প্রসারে নতুন দিগন্ত

পশ্চিমা দেশগুলোর তীব্র সমালোচনায় রুশ পররাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৪:১১ পূর্বাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩ ১৬০ বার পড়া হয়েছে

এফএনএস : জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পশ্চিমা আধিপত্য খণ্ডনের লক্ষে ওই পরিষদে আরো বেশি ‘অ-পশ্চিমা’ দেশকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, ১৫ সদস্য-বিশিষ্ট নিরাপত্তা পরিষদে এশিয়া, আফ্রিকা ও ল্যাতিন আমেরিকা থেকে আরো বেশি দেশকে অন্তর্ভুক্ত করতে হবে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মস্কোয় এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান। তিনি বলেন, “বিশ্বের বেশিরভাগ দেশ এখন আর পশ্চিমাদের আইন অনুযায়ী তাদের জীবন পরিচালনা করতে রাজি নয়।” সাম্প্রতিক বছরগুলোতে জাতিসংঘের মূল সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা- নিরাপত্তা পরিষদে ব্যাপকভিত্তিক সংস্কার আনার দাবি জোরদার হয়েছে। এই পরিষদে ইরান, জার্মানি, ব্রাজিল, ভারত, জাপান ও দক্ষিণ আফ্রিকার মতো বিশ্বের বিভিন্ন অঞ্চলের গুরুত্বপূর্ণ দেশগুলোর কোনো ভূমিকা নেই। অন্যদিকে ব্রিটেন ও ফ্রান্স নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ দখল করে বসে আছে শুধুমাত্র এ কারণে যে, তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী শিবিরে ছিল। অনেকে বিশ্বাস করেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যদেশ এই পরিষদকে সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরের একটি ক্লাব বানিয়ে নিয়েছে। পরমাণু শক্তিধর এই পাঁচ দেশের ইচ্ছায় বাকি বিশ্বকে চলতে হয়। ফলে এসব দেশের যেকোনো অবৈধ আকাক্সক্ষার কাছেও বশ্যতা স্বীকারে বাধ্য গোটা বিশ্ব। রুশ পররাষ্ট্রমন্ত্রী তার সংবাদ সম্মেলনে আরো বলেন, পশ্চিমা দেশগুলো বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব ব্যবস্থাকে এমনভাবে ধরে রাখতে চায় যাতে চীন ও রাশিয়ার মতো দেশগুলো স্বাধীনভাবে কোনো কাজ করতে না পারে। বিশ্বকে বহুমেরুকেন্দ্রীক হতেও আমেরিকা বাধা দিচ্ছে বলে ল্যাভরভ মন্তব্য করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পশ্চিমা দেশগুলোর তীব্র সমালোচনায় রুশ পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৯:৩৪:১১ পূর্বাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩