ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের ক্রীড়া যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর তীব্র গরমে ডুমুরিয়া পল্লী বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন মদনে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হরিণাকুন্ডুতে ৫০ জন অগ্রগামী খামারি নিয়ে লাভজন চাষে ব্রাক ফিশারিজ এন্টারপ্রাইজ প্রশিক্ষন হু হু করে বাড়ছে দুধকুমার নদের পানি বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার নিচে প্রবাহিত, বন্যা ও নদীভাঙনের শঙ্কা চুয়াডাঙ্গার দর্শনায় পৃথক অভিযানে বিস্ফোরক ও মাদক মামলার দুই আসামী গ্রেফতার জলঢাকা থানার ১২ নম্বর মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেপ্তার; আদালতে সোপর্দ কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার দুই মূল ঘাতক ১৪ মামলার আসামিসহ ৪ ডাকাত গ্রেফতার, অস্ত্র ও মাইক্রোবাস উদ্ধার

জাপানের রাষ্ট্রদূত বললেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদার হবে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩ ১৮৯ বার পড়া হয়েছে

এফএনএস

বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে জানিয়েছেন জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে বাংলাদেশ-জাপান সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক সম্পর্ক, সংসদীয় মৈত্রী গ্রুপ, মানবসম্পদ উন্নয়ন, উচ্চতর শিক্ষার জন্য স্কলারশিপ, ভিসা প্রাপ্তি সহজীকরণ প্রসঙ্গে আলোচনা হয়। রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেন, বাংলাদেশের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর জাপান সফর বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন মাত্রা দিয়েছে। এ ছাড়া সংসদীয় মৈত্রী গ্রুপ জনগণ, রাষ্ট্র এবং সংসদের মধ্যে সম্পর্ক জোরদারের একটি শক্তিশালী প্রক্রিয়া। এই প্রক্রিয়ার ধারাবাহিকতায় বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে। বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ সদস্য আ. ফ. ম রুহুল হক। মৈত্রী গ্রুপের সদস্য হিসেবে বৈঠকে ছিলেন সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম, ফজলে হোসেন বাদশাহ, তানভীর ইমাম, রাজী মোহাম্মদ ফখরুল, গোলাম কিবরিয়া টিপু এবং বেগম খাদিজাতুল আনোয়ার। মৈত্রী গ্রুপের এ বৈঠকে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি অংশগ্রহণ করেন। সংসদ সদস্য আ. ফ. ম রুহুল হক বলেন, বাংলাদেশ-জাপান দীর্ঘদিন ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছে। এই দুদেশের জনগণই বন্ধুভাবাপন্ন ও কর্মঠ। ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের জন্য এদেশের মানবসম্পদকে দক্ষ ও যোগ্য করে গড়ে তোলার জন্য জাপানের সহযোগিতা নিতে হবে। এসময় তিনি বাংলাদেশের উন্নয়নে জাইকার সহায়ক ভূমিকা, শিক্ষার্থী ও শ্রমিকদের জন্য ভিসা প্রাপ্তি সহজীকরণ এবং জাপানী ভাষায় দক্ষ হয়ে শ্রমিকদের জাপানে গমনের কথা উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জাপানের রাষ্ট্রদূত বললেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদার হবে

আপডেট সময় : ০৯:৫৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩