ঢাকা ০৭:২২ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

অ্যাডভোকেট আলিফ হত্যার ঘটনায় পঞ্চগড়ে আইনজীবীদের বিক্ষোভ

মোঃ রাশেদুল ইসলাম,পঞ্চগড় প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৩৭:২১ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ৩০১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য ও রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িত উগ্রবাদীদের গ্রেপ্তার, বিচার ও ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ করেছে পঞ্চগড়ের আইনজীবীরা।

বুধবার দুপুরে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে মিছিলটি আদালত চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন- জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড. মির্জা নাজমুল ইসলাম কাজল ও যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছিনুল করিম দুলাল।বক্তারা বলেন, ইসকন কোন ধর্মীয় সংগঠন নয়, এটি একটি উগ্র এবং সন্ত্রাসী সংগঠন। তারা বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য ভারতীয় অ্যাজেন্ডা হয়ে কাজ করছে। এই সংগঠনের সন্ত্রাসীরা চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলীফকে নির্মমভাবে খুন করেছে। আমরা খুনিদের সর্বোচ্চ শাস্তি চাই। একই সঙ্গে বাংলাদেশে ইসকনের সকল কার্যক্রম নিষিদ্ধের দাবি জানাই।

এসময় উপস্থিত ছিলেন- পঞ্চগড় জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর আদম সুফি, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেড আদালতের সহকারি পাবলিক প্রসিকিউটর মেহেদী হাসান মিলন প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অ্যাডভোকেট আলিফ হত্যার ঘটনায় পঞ্চগড়ে আইনজীবীদের বিক্ষোভ

আপডেট সময় : ০৩:৩৭:২১ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪