ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

আজও অস্বস্তিতে ফেলে টাইটানিকের নায়িকাকে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩ ২৫০ বার পড়া হয়েছে

এফএনএস
জনপ্রিয় সিনেমা ‘টাইটানিক’ এখনো বিশ্বের সব থেকে ব্যবসা সফল সিনেমার মধ্যে অন্যতম। বিশ্বব্যাপী এ সিনেমার চর্চা হয় এখনো চলে। হলিউডের এ সিনেমার সবচেয়ে আকর্ষণীয় দৃশ্য ছিল নায়িকা রোজের ছবি আঁকার দৃশ্য। ছবিটি আঁকেন নায়ক জ্যাক। এই দুই তারকার ভালোবাসার সম্পর্ক ও ঘনিষ্ঠ দৃশ্য এখনো ঝড় তোলে কোটি দর্শকের হৃদয়ে। বিশেষ করে সেই দৃশ্য, যেখানে নগ্ন অবস্থায় কাউচে শুয়ে আছেন রোজ, তার ছবি আঁকায় ব্যস্ত জ্যাক। ‘টাইটানিক’ মুক্তির পর এই দৃশ্য নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় বিশ্বজুড়ে। পর্দায় কেট উইন্সলেটকে নগ্ন আবিষ্কারের পর ভক্তদের মধ্যেও নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়। কিš‘ অভিনেত্রীর মাঝে কেমন প্রতিক্রিয়া ছিল এই দৃশ্য নিয়ে? এ বিষয়ে আক্ষেপই শোনা যায় নায়িকা কেট উইন্সলেটের কাছ থেকে। তার কথায়, আমার মনে হয় পর্দায় সেই নগ্নতা আমার দেখানো উচিত হয়নি। আসলে আমার তখন বয়সও কম ছিল। ফলে অনেক কিছুই প্রমাণ করার ছিল। কেট জানান, একবার এক ভক্ত সিনেমার ওই দৃশ্যের একটি নগ্ন ছবি তার হাতে তুলে দিয়েছিল। এরপর সেই ছবিতে অটোগ্রাফ দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। সেই ঘটনার কথা মনে করে অভিনেত্রী বলেন, আমি ওই ছবিতে অটোগ্রাফ দিইনি। কারণ এ বিষয়টি আমাকে অস্বস্তিতে ফেলেছিল। মানুষ এমনটা কেন করে? আমাকে বেশ কয়েক বার ওই ছবিতে অটোগ্রাফ দেওয়ার অনুরোধ করা হয়। কেট উইন্সলেট বলেন, টাইটানিক সিনেমাটি আমি বারবার দেখতে চাইনি। অনেক বছর অতিক্রম হয়েছে। কিন্ত ওই দৃশ্যটি আজও আমাকে তাড়া করে বেড়ায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আজও অস্বস্তিতে ফেলে টাইটানিকের নায়িকাকে

আপডেট সময় : ১২:৫১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩