ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের ক্রীড়া যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর তীব্র গরমে ডুমুরিয়া পল্লী বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন মদনে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হরিণাকুন্ডুতে ৫০ জন অগ্রগামী খামারি নিয়ে লাভজন চাষে ব্রাক ফিশারিজ এন্টারপ্রাইজ প্রশিক্ষন হু হু করে বাড়ছে দুধকুমার নদের পানি বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার নিচে প্রবাহিত, বন্যা ও নদীভাঙনের শঙ্কা চুয়াডাঙ্গার দর্শনায় পৃথক অভিযানে বিস্ফোরক ও মাদক মামলার দুই আসামী গ্রেফতার জলঢাকা থানার ১২ নম্বর মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেপ্তার; আদালতে সোপর্দ কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার দুই মূল ঘাতক ১৪ মামলার আসামিসহ ৪ ডাকাত গ্রেফতার, অস্ত্র ও মাইক্রোবাস উদ্ধার

আফগানদের দেশে ফেরত পাঠাতে শুরু করেছে জার্মানি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪ ২৭১ বার পড়া হয়েছে

জার্মানি জানিয়েছে, তারা বিভিন্ন অভিযোগে দোষী সাব্যস্ত আফগান নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠাতে শুরু করেছে। শুক্রবার (৩০ আগস্ট) থেকে এ প্রক্রিয়া শুরু হয়েছে। ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে মানবাধিকার নিয়ে উদ্বেগের কারণে বার্লিন আফগানিস্তানে লোকজনকে ফেরত পাঠানো বন্ধ রেখেছিল। কিন্তু এক সপ্তাহ আগে, জার্মানির একটি শহরে ছুরিকাঘাতের ঘটনায় এক আফগানের জড়িত থাকার অভিযোগ এবং এর আগে জুনে এক আফগানের ছুরিকাঘাতে এক পুলিশ নিহত হওয়ার ঘটনার পর জার্মান সরকার সেই আইন পরিবর্তন করেছে। জার্মান সাময়িকী ডার স্পিগেল জানিয়েছে, গতকাল শুক্রবার সকালের দিকে লিপজিগ থেকে আফগানিস্তানের রাজধানী কাবুলের উদ্দেশ্যে একটি ফ্লাইট ছেড়ে গেছে। ওই ফ্লাইটে ২৮ অপরাধী আফগানকে নিজদেশে ফেরত পাঠানো হয়েছে। কাতার সরকারের মধ্যস্থতায় কয়েকমাসের গোপন আলোচনার পর জার্মান সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। কাতারের নাম উল্লেখ না করে জার্মান সরকার এক বিবৃতিতে তাদের মূল আঞ্চলিক অংশীদারদের সমর্থনলাভের জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়েছে এবং বলেছে, এ ধরনের আরও আফগানকে ফেরত পাঠানো নিয়ে কাজ চলছে। গত জুনে ছুরি হামলার পুলিশ নিহতের ঘটনার পরই জার্মানি বলেছিল, তারা জাতীয় নিরাপত্তায় হুমকি সৃষ্টি করতে পারে এমন আফগান অভিবাসীদের ফের আফগানিস্তানে ফেরত পাঠানোর চিন্তাভাবনা করছে।-এফএনএস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আফগানদের দেশে ফেরত পাঠাতে শুরু করেছে জার্মানি

আপডেট সময় : ০৭:৩৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪