ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের ক্রীড়া যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর তীব্র গরমে ডুমুরিয়া পল্লী বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন মদনে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হরিণাকুন্ডুতে ৫০ জন অগ্রগামী খামারি নিয়ে লাভজন চাষে ব্রাক ফিশারিজ এন্টারপ্রাইজ প্রশিক্ষন হু হু করে বাড়ছে দুধকুমার নদের পানি বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার নিচে প্রবাহিত, বন্যা ও নদীভাঙনের শঙ্কা চুয়াডাঙ্গার দর্শনায় পৃথক অভিযানে বিস্ফোরক ও মাদক মামলার দুই আসামী গ্রেফতার জলঢাকা থানার ১২ নম্বর মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেপ্তার; আদালতে সোপর্দ কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার দুই মূল ঘাতক ১৪ মামলার আসামিসহ ৪ ডাকাত গ্রেফতার, অস্ত্র ও মাইক্রোবাস উদ্ধার

ইতিহাস গড়লো বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ বালক কাবাডি দল: এশিয়ান যুব গেমসে দ্বিতীয় ব্রোঞ্জ পদক জয়

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ০৯:৫৮:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ১৬৬ বার পড়া হয়েছে

বাহরাইনে তৃতীয় এশিয়ান যুব গেমসে ইতিহাস সৃষ্টি করলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ বালক কাবাডি দল। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে ব্রোঞ্জ পদক জয় করে তারা দেশের জন্য দ্বিতীয় পদক এনে দিলো। এর আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ বালিকা কাবাডি দল শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথম পদক জিতে ইতিহাস গড়েছিল। এবার বালক দলের সাফল্যে গেমসে এখন পর্যন্ত মোট দুটি ব্রোঞ্জ পদক পেল বাংলাদেশ।

ঈসা স্পোর্টস সিটিতে তাদের শেষ ম্যাচে বাংলাদেশ বালক কাবাডি দল স্বাগতিক বাহরাইনকে ১০৬-১৭ পয়েন্টের বিশাল ব্যবধানে পরাজিত করে। এই জয়ের ফলে কাবাডি ডিসিপ্লিনে অংশগ্রহণকারী সাতটি দলের মধ্যে বাংলাদেশ তৃতীয় স্থান অর্জন করে। বাংলাদেশ দলকে উৎসাহিত করতে উপস্থিত ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরোয়ার।

টুর্নামেন্টে বাংলাদেশের শুরুটা ছিল কঠিন। প্রথম ম্যাচে শক্তিশালী ভারতের কাছে পরাজিত হওয়ার পর, তারা দ্বিতীয় ম্যাচে ইরানকে হারিয়ে ঘুরে দাঁড়ায়। এরপর শ্রীলঙ্কাকে পরাজিত করে টানা দ্বিতীয় জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। তবে দুর্ভাগ্যজনকভাবে থাইল্যান্ডের কাছে অল্প ব্যবধানে হেরে ফাইনালের দৌড় থেকে পিছিয়ে পড়ে বাংলাদেশ। শেষ দুই ম্যাচে পাকিস্তান ও বাহরাইনকে হারালেও ফাইনালে পৌঁছানো সম্ভব হয়নি।

এশিয়ান যুব গেমসের আগের দুটি আসরে অংশ নিয়েও কোনো পদক জিততে পারেনি বাংলাদেশ। তবে এবার কাবাডি ডিসিপ্লিনের হাত ধরে বাংলাদেশ এখন পর্যন্ত দুটি ব্রোঞ্জ পদক জয় করে তাদের সেরা পারফরম্যান্স প্রদর্শন করল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইতিহাস গড়লো বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ বালক কাবাডি দল: এশিয়ান যুব গেমসে দ্বিতীয় ব্রোঞ্জ পদক জয়

আপডেট সময় : ০৯:৫৮:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫