ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেত্রকোণা জেলা পুলিশের তৎপরতায় মানবকণ্ঠের জেলা প্রতিনিধির হারানো মোবাইল উদ্ধার মদনে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু অপরাধের গ্রাফ বিগত যেকোন সময়ের চেয়ে নিম্নমুখী; আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী পাটগ্রামে চারটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত পালাতক আসামি গ্রেফতার চান্দিনায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতা-কর্মী গ্রেফতার গাইবান্ধায় মাদ্রাসার প্রধান শিক্ষককে ঘিরে অনৈতিক সম্পর্কের অভিযোগ, আপত্তিকর অবস্থায় আটকের দাবি; এলাকায় চাঞ্চল্য আদালতের নির্দেশ উপেক্ষা করে যশোরে মুক্তিযোদ্ধার জমি দখল ​কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে ডিসি, দিলেন একগুচ্ছ নির্দেশনা নবীনগরে বর্ণাঢ্য আয়োজনে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত, আধুনিক কৃষির প্রসারে নতুন দিগন্ত

ইসরায়েলি বাহিনীর হাতে ফিলিস্তিনি গায়িকা আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৭:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩ ২১১ বার পড়া হয়েছে

এফএনএস

ফিলিস্তিনি গায়িকা ও ইনফ্লুয়েন্সার দালাল আবু আমনেহকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। তার বিরুদ্ধে অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি গাজার সমর্থনে উস্কানিমূলক পোস্ট দিয়েছেন তিনি। খবর  জেরুজালেম পোস্ট। সোমবার রাতে ইসরায়েলের বিখ্যাত নাজারেথ শহরের বাড়ি থেকে আমনেহকে আটক করা হয়। তিনি একজন ডাক্তারও। গাজায় তিনি একটি দাতব্য সংস্থার হয়ে কাজ করছিলেন। আমনেহ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেষ দুটি পোস্টে গাজায় কাজ করা সেই দাতব্য সংস্থায় তার কাজের বর্ণনা দিয়েছিলেন। সেখানে তিনি আরও লিখেছিলেন, দস্রষ্টা, আমাকে সাহায্য ও করুণা দিনদ এবং দসৃষ্টিকর্তা ছাড়া কেউই বিজয়ী হতে পারে না। তিনিই একমাত্র জয়ী।’ তার ইনস্টাগ্রামে তিন লাখের বেশি অনুসারী রয়েছে। এরই প্রেক্ষিতে ইসরায়েলি পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। আর এটি অনলাইনে সন্ত্রাসবাদকে সমর্থন এবং উসকানিমূলক আচরণ দমানোর প্রচেষ্টা বলে জানিয়েছেন ইসরায়েলি পুলিশ। জিজ্ঞাসাবাদে শেষে তার আটকের মেয়াদ বাড়ানোর কোনো সিদ্ধান্ত এখনো ন্ওেয়া হয়নি। সংবাদমাধ্যম মিডল ইস্ট আই-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আবু আমনেহ দুই সন্তানের মা। এর আগে তিনি ইসরায়েলি বসতি স্থাপনকারী গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে হয়রানির অভিযোগে মামলা দায়ের করেছিলেন। নাজারেথে জন্মগ্রহণ করা এই গায়িকা একজন প্রশিক্ষিত স্নায়ুবিজ্ঞানী এবং ফিলিস্তিনের স্বাধীনতা প্রসঙ্গে তার দেশাত্মবোধক গান ‘এহনে ফ্লেস্টিনিয়া’ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। দক্ষিণ ইসরায়েলে সশস্ত্র গোষ্ঠী হামাসের আকস্মিক হামলা চালানোর পর ইসরায়েলি নিরাপত্তা বাহিনী অধিকৃত পশ্চিম তীর এবং ইসরায়েলের কিছু অংশে বসবাসকারী ফিলিস্তিনিদের বিরুদ্ধে তাদের নিরাপত্তা অভিযান জোরদার করে এবং এ সময় তাকে গ্রেপ্তার করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইসরায়েলি বাহিনীর হাতে ফিলিস্তিনি গায়িকা আটক

আপডেট সময় : ১২:৫৭:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩