ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৫০:০২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ২০ বার পড়া হয়েছে

ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন হওয়ায় নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছেন উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।

শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দাশুড়িয়া গোলচত্বর এলাকায় এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেন। এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে দাশুড়িয়া গোলচত্বর ও বাজার এলাকা এবং পথসভার মধ্য দিয়ে আনন্দ মিছিল শেষ হয়।

নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, নবগঠিত উপজেলা ও পৌর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির নেতৃত্বে দল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। আগামী দিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামেও নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

এর আগে গত ১৬ আগস্ট পৃথক দুটি চিঠির মাধ্যমে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব মাকসুদুর রহমান মাসুদ খন্দকার ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেন।

অনুমোদিত কমিটিতে ঈশ্বরদী উপজেলা বিএনপির আহ্বায়ক করা হয়েছে জিয়াউল ইসলাম সন্টু সরদারকে এবং সদস্য সচিব করা হয়েছে মো. শরিফুল ইসলাম তুহিনকে। অপরদিকে ঈশ্বরদী পৌর বিএনপির আহ্বায়ক করা হয়েছে মাহবুবুর রহমান পলাশকে এবং সদস্য সচিব করা হয়েছে ইমরুল কায়েস সুমনকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

আপডেট সময় : ১০:৫০:০২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬