ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযানে মিলেছে দূর্নীতির প্রমাণ

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৪৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫ ২৫৩ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (৫০ শয্যা) অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৩ জুলাই) দুপুরে দুদকের সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের একটি দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে রোগীদের জন্য সরবরাহকৃত নিম্নমানের খাবার ও ওষুধ সরবরাহে অনিয়মসহ একাধিক দুর্নীতির প্রমাণ পাওয়া যায়। রোগীদের অভিযোগ, হাসপাতালে চিকিৎসার জন্য আসলেও তাদের বাইরে থেকে ওষুধ কিনতে বাধ্য করা হয়।

দুদকের সহকারী পরিচালক সাধন সূত্রধরের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে প্রথমে বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন কর্মকর্তারা। এরপর তারা ওয়ার্ড ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো পরিদর্শন করেন।

দুদক সূত্র জানায়, ভর্তি রোগীদের জন্য যে খাবার সরবরাহ করা হয়, তা নির্ধারিত ডায়েট চার্ট অনুযায়ী নয়। খাবারের মান অত্যন্ত নিম্নমানের ও অপর্যাপ্ত। এছাড়া হাসপাতালের এক্স-রে মেশিন দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে থাকলেও কোনো রক্ষণাবেক্ষণ বা তালিকা সংরক্ষণের ব্যবস্থা নেই। সরকারি অনুদানে প্রাপ্ত যন্ত্রপাতিগুলোর হিসাব-নিকাশও যথাযথ নয় বলে জানা যায়।

দুদকের সহকারী পরিচালক সাধন চন্দ্র মজুমদার বলেন, “আমাদের প্রাথমিক অনুসন্ধানে হাসপাতালটির অভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় ক্ষেত্রে বেশ কিছু অনিয়মের প্রমাণ মিলেছে। পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো মন্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযান শেষে দুদকের পক্ষ থেকে বিস্তারিত প্রতিবেদন তৈরি করে সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হবে বলে জানা গেছে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযানে মিলেছে দূর্নীতির প্রমাণ

আপডেট সময় : ০১:৪৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫