ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

ঈশ্বরদী রেলওয়ে গেট সংষ্কার, শহর জুড়ে জন ভোগান্তি শীর্ষে

তুহিন হোসেন
  • আপডেট সময় : ০৪:০১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫ ২৭১ বার পড়া হয়েছে

ঈশ্বরদী রেলওয়ে গেটের রেল লাইনের পাটাতন পরিবর্তনের ফলে রেল পারাপার থেকে গেটের পূর্ব এবং পশ্চিম পাড়ের সকল প্রকার যানবাহনের যাতায়াত বন্ধ থাকায় শহরের প্রধান প্রধান সড়ক গুলোতে তীব্র যানজটের তৈরী হয়েছে। তীব্র এই যানজটের কারনে শহর জুড়ে জন ভোগান্তি পৌঁছেছে সর্ব্বোচ্চ শীর্ষে।
সোমবার ২৪ ফেব্রুয়ারী রাত থেকে মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারী দুপুর আড়াইটা (এ সংবাদ লেখা) পর্যন্ত রেলওয়ে গেটের পূর্বপারের সাথে পশ্চিম পাড়ের সকল প্রকার যান বাহনের চলাচল বন্ধ থাকতে দেখা গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রেলগেটস্থ লাইনের উপরের কার্পেটিং এর নিচে থাকা কাঠের অর্ধনষ্ট স্লিপার গুলোর পরিবর্তে পাথরের ঢালায় স্লিপার দেওয়ার জন্য লাইনের মধ্য খানের পাথর এবং বালি তুলে রাস্তার মাঝে বড় স্তুপ করে রেখেছে। স্তুপ করা সেই পাথর ও বালির কারনে লাইনের পূর্ব পাড়ের ৩ কিলো রাস্তা ও পশ্চিম পাড়ের প্রায় ২ কিলো রাস্তায় বিভিন্ন ধরনের যানবাহনে পরিপূর্ণ রয়ে গেছে। প্রধান সড়ক গুলোতে জ্যামের কারনে গাড়ী ঘোড়া গুলো শহরের মধ্যকার রাস্তা প্রবেশ করার কারনে পুরো শহর জুড়ে যানযটের তৈরী হয়েছে। এতে করে সর্বোচ্চ ভোগান্তিতে পড়েছে সাধারণ পথচারী ও শহরের মানুষজন।

রেলওয়ে পাটাতন পরিবর্তনের শ্রমিক মুন্টু মিয়া বলেন, সোমবার রাত থেকে শুরু হওয়া পাটাতন পরিবর্তনের এ কাজ মঙ্গলবার রাত অবধি শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা অনেক লোক এক সঙ্গে বিরতিহীনভাবে কাজ করছি।

পশিবচমাঞ্চল বিভাগীয় রেলওয়ে ডিএন২ বীরবল মন্ডল বলেন, এটি আসলে বাংলাদেশ রেলওয়ের মেইটেনেন্সের একটি নিয়মিত কাজ। কেননা কাঠের নষ্ট স্লিপার গুলো বদলে কংক্রিটের স্লিপার বসানো হচ্ছে। মঙ্গলবার রাত নাগাদ চলমান কাজের পুরোটাই সম্পন্ন হয়ে যাবে বলে আমি আশাবাদি। আপাতত যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে যাবে। কাজ শেষে পুরো জায়গাতে কার্পেটিং করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈশ্বরদী রেলওয়ে গেট সংষ্কার, শহর জুড়ে জন ভোগান্তি শীর্ষে

আপডেট সময় : ০৪:০১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫