ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

ঈশ্বরদীতে জলিল কাজীর মিথ্যা মামলার প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ

মাহফুজুর রহমান, ঈশ্বরদী
  • আপডেট সময় : ০৪:৫৭:১৩ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫ ২৪৬ বার পড়া হয়েছে

ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের সরকারী নিকাহ রেজিষ্ট্রার ও মিরকামারী আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল জলিলের দায়েরকৃত মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

এসময় অনতিবিলম্বে ফরমায়েসী এ মামলা প্রত্যাহার পূর্বক এলাকা বাসীর কাছে ক্ষমা চাওয়ার জন্য নানা স্লোগান দেন বিক্ষোভ কারী এলাকাবাসীরা।
শনিবার (২২ মার্চ) রাত ১০ ঘটিকায় উপজেলার চরমিরকামারী মাথাল পাড়া এলাকায় কাজী আব্দুল জলিলের বাড়ির সামনে এ বিক্ষোভ করেন এলাকাবাসী।
এসময় বিক্ষোভ কারীরা তাদের বিক্ষোভ মিছিলটি নিয়ে উপজেলার সলিমপুর ইউনিয়নের মাথালপাড়া, চরমিরকামারী দাইড়পাড়া, মিরকামারী (কোলের কান্দি বটতলা) হয়ে মুলাডুলি ইউনিয়নের ঢুলটি বাজার প্রদক্ষিন করে মাথালপাড়া এলাকায় গিয়ে শেষ করেন।
কাজী জলিলের করা মামলায় আসামীরা হলেন, মিরকামারী আদর্শ আলিম মাদ্রাসার শিক্ষক ও মিরকামারী এলাকার পিতা মোঃ মজিবর রহমান এর ছেলে মোঃ মাহফুজুর রহমান (মফিজ), একই এলাকার মৃত আঃ বারী’র ছেলে মোঃ মজিবর রহমান, মৃত: এরশাদ এর ছেলে মো: ফজল, মাথাল পাড়া এলাকার মৃত বাহার উদ্দিন খাঁ,র ছেলে মো: হাবিবুর রহমান, মৃত কুরমান সরদারের ছেলে মো: সোনা সরদার এবং শেখৈর দাইড় এলাকার মো: সুলতান মাস্টারের ছেলে মো: জাহিদ।
বিক্ষোভ শেষে মাহফুজুর রহমান বলেন, মামলাবাজ কাজী আব্দুল জলিলের দায়েরকৃত এই ফরমায়েশী মামলা প্রত্যাহার না করা পর‌্যন্ত আমরা রাজ পথেই আমাদের আন্দোলন চালিয়ে যাব। কেননা প্রতারক আ: জলিল তার সকল অপরাধ ঢাকতে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির চেষ্টা করছে। যেই মামলা আমরা রাস্তায় দাড়িয়েই প্রতিহত করব।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরদী উপজেলা শাখার আইন বিষয়ক সম্পাদক এবং সলিমপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য হাফিজুর রহমান হাফিজ বলেন, আমরা প্রতারক কাজী আব্দুল জলিলকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বলতে চাই, আপনার করা সকল মিথ্যা মামলা সম্পর্কে ইতোমধ্যেই এলাকাবাসী অতিষ্ট। আপনার অবৈধ কালো টাকার মামলায় অনেক নির্দোশ এ পর্যন্ত হয়রানির শিকার হয়ে ঘর ছেড়ে পালিয়ে বেড়িয়েছে। আপনি আর কাউকেই এহেন মিথ্যা মামলা দিয়ে ঘর ছাড়া করতে পারবেন না। আমরা এলাকার শান্তি প্রিয় জনগনকে নিয়ে সেটা প্রতিহত করব।
তিনি আরও বলেন, আপনি মিরকামারী আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ থাকার সুবাদে অত্র প্রতিষ্টানকে দুর্নীতির আতুর ঘরে পরিনত করেছেন। অত্র প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ করেছেন। অথচ যারা এই অর্থ আত্মসাতের প্রতিবাদ করেছে আপনি তাদের বিরুদ্ধে আজ মিথ্যা মামলা দায়ের করে তাদেরকে হয়রানির চেষ্টা করছেন। আপনার এই অসৎ চেষ্টা কোনদিনও সফল হবে না।
উল্লেখ্য, গত ১৮ মার্চ মঙ্গলবার পাবনা জর্জকোটে গিয়ে আসমীদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে চাঁদা বাজির মামলা দায়ের করেছেন বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈশ্বরদীতে জলিল কাজীর মিথ্যা মামলার প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ

আপডেট সময় : ০৪:৫৭:১৩ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫