ঈশ্বরদীতে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:০২:১২ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ ৪৫২ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামী পাকশী ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) সকালে পাকশী হাসেম আলী মিলনায়তনে এ সম্মেলন হয়।
অনুষ্ঠিত সম্মেলনে পাকশী ইউনিয়ন জামায়াতের আমীর ডাঃ ইবনুল কাইসার রাজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা গোলাম রব্বানী খান জুবায়ের,

ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমীর ড. নুরুজ্জামান প্রামানিক, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নূর মুহাম্মাদ, উপজেলা জামায়াতের সেক্রেটারী মুঃ সাইদুল ইসলাম, অফিস সেক্রেটারি মারুফ মুহাম্মদ আহসানউজ্জামান, শ্রমিক কল্যাণ ফেডারেশন ঈশ্বরদী উপজেলা সভাপতি মু. মাহফুজুর রহমান, উপজেলা জামায়াতের আইন সম্পাদক হাফিজুর রহমান খান, প্রচার ও মিডিয়া সম্পাদক মাসুদ রানা মাসুম, ঈশ্বরদী পৌর জামায়াতের আমীর মাওলানা গোলাম আজম প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী হাফেজ মাওলানা সানোয়ার হোসেন শাহীন।










