সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীতে জামায়াতের হাফিজ খানের উদ্দ্যোগে ঈদ সামগ্রী বিতরন
তুহিন হোসেন
- আপডেট সময় : ০৩:৩৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫ ২৮০ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরদী উপজেলা শাখার আইন ও মানব সম্পদ সম্পাদক হাফিজুর রহমান খান এর নিজস্ব তত্ত্বাবধানে ২৫০ টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী প্রদান করা হয়েছে।
শনিবার (৩০ মার্চ) সকাল দশটায় উপজেলার চরমিরকামারী (মাথালপাড়া) হাফিজুর রহমান খানের নিজ বাড়িতে এ আয়োজন করা হয়।

উক্ত ঈদ সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা জামায়াতের আমীর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা গোলাম রব্বানী খান জুবায়ের, ঈশ্বরদী উপজেলা আমির ডঃ নুরুজ্জামান প্রামানিক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঈশ্বরদী উপজেলা সভাপতি মোঃ মাহফুজুর রহমানসহ অনেকেই।










