ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

ঈশ্বরদীতে তৃতীয় শ্রেণির ছাত্রকে অপহরণের চেষ্টা, বুদ্ধিমত্তায় রক্ষা

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৪৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫ ৩৭২ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদীতে তৃতীয় শ্রেণির ছাত্রকে অপহরণের চেষ্টা চালিয়েছে মুখোশধারী দুই  ব্যক্তি। তবে শিশুটির বুদ্ধি ও সাহসিকতায় অপহরণকারীদের চেষ্টা ব্যর্থ হয়।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৪ আগষ্ট ) সকাল ১১টার দিকে পৌর এলাকার মশুরিয়াপাড়া গোলাম হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে।

জানা যায়, স্কুলের বাথরুম তালাবদ্ধ পেয়ে বাইরে গেলে মোটরসাইকেলে আসা দুইজন অপরিচিত ব্যক্তি মুখ চেপে ধরে অপহরণের চেষ্টা করে। কিন্তু শিশু ইয়াসিন রহমান স্মরণ (৮) অপহরণকারীদের হাতে কামড়ে চিৎকার করে দৌড়ে পালিয়ে যায়।
পরে সে রিকশায় বাড়ি ফিরে ঘটনাটি জানায় পরিবারকে। শিশুটিকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

শিশুর বাবা আব্দুল কাদের সোহান বলেন, “বিদ্যালয়ের প্রধান শিক্ষক তখন বিদ্যালয় উপস্থিত ছিলেন না। আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করিয়া ব্যর্থ হই। বিষয়টি থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে এবং অভিভাবকেরা সন্তানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
এ বিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুন নূর বলেন, আমরা বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, অভিযোগের তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈশ্বরদীতে তৃতীয় শ্রেণির ছাত্রকে অপহরণের চেষ্টা, বুদ্ধিমত্তায় রক্ষা

আপডেট সময় : ০১:৪৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫