সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীতে ভাম্যমান আদালতের অভিযানে জারিমানা আদায়
তুহিন হোসেন
- আপডেট সময় : ১২:৩৪:০৭ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫ ২৫৭ বার পড়া হয়েছে
পাবনার ঈশ্বরদীতে অবৈধভাবে মাটি ও বালি উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমান আদালতে এক লক্ষ টাকা জরিমান আদায় করা হয়েছে।
সোমবার (১২মে) দুপুর ১২.৩০ ঘটিকায় উপজেলার লক্ষীকুন্ডা এলাকায় অভিযান পরিচালনাকালে অবৈধভাবে মাটি ও বালি উত্তোলনের অভিযোগে রুবেল হোসেন নামে এক ব্যক্তির থেকে এক লক্ষ জরিমানা আদায় করা হয়। রুবেল হোসেন উপজেলার লক্ষিকুন্ডা ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের ইবাদুল হোসেন’র ছেলে।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন খান। এ অভিযানে সহযোগীতা করেন ঈশ্বরদী থানার এস আই শফিক ও পুলিশ সদস্যগণ ।










